October 13, 2026, 12:59 pm
শিরোনাম :
পাটগ্রামে দবীর উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের ১০ অসহায় রোগীকে আর্থিক সহায়তা প্রদান কালাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, অগ্নিনির্বাপণ ও ভূমিকম্প মহড়া নীলফামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত করিমগ্রামে চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদুল হকের নির্বাচনী প্রচারণা, গণসংযোগে নেতাকর্মীরা কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রশাসনের প্রস্তুতি সভা, নিরাপত্তা জোরদারে গুরুত্ব ফেরিওয়ালা ভেমরুলের সহজ-সরল জীবন: আমাদের জন্য এক বড় শিক্ষা লামার ফাঁসিয়াখালী ইয়াংছা উচ্চ বিদ্যালয়ের তিন ছাত্রী নিখোঁজ জয়পুরহাটের ক্ষেতলালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক যুবকের মৃত্যু পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তার প্রতিশ্রুতি এমপি কে এম বাবরের: বন্ধ হওয়া কালিপূজার মেলা চালুর ঘোষণা গোপালগঞ্জে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের তথ্য সংগ্রহে প্রেস কনফারেন্স

নীলফামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

Reporter Name

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে নীলফামারীতে বর্ণাঢ্য র‍্যালি, ফায়ার সার্ভিসের মহড়া ও আলোচনা সভা

​নীলফামারী প্রতিনিধি:

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ উপলক্ষে নীলফামারীতে জেলা প্রশাসন ও জেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ উদ্যোগে এবং ‘পল্লীশ্রী অগ্রযাত্রা প্রকল্প’-এর সহযোগিতায় বর্ণাঢ্য র‍্যালি, অগ্নিনির্বাপণ মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
​মঙ্গলবার নীলফামারী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য আলফারুক আব্দুল লতীফ।
​কর্মসূচির অংশ হিসেবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দক্ষ দল বাস্তবধর্মী অগ্নিনির্বাপণ মহড়া প্রদর্শন করে। গৃহস্থালি কিংবা আকস্মিক অগ্নিকাণ্ডের সময় আতঙ্কিত না হয়ে সাধারণ বালতি, খালি হাত ও ভেজা বস্তা সঠিকভাবে ব্যবহার করে কীভাবে সহজেই আগুন নিয়ন্ত্রণে আনা যায়, তা উপস্থিত সবাইকে হাতে-কলমে দেখানো হয়। মহড়ায় স্কাউট ও রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা সরাসরি অংশ নেন।
​পরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি এবং বক্তারা বলেন, দুর্যোগ সম্পূর্ণরূপে রোধ করা সম্ভব না হলেও সঠিক পূর্বপ্রস্তুতি ও জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে এর সম্ভাব্য ক্ষয়ক্ষতি বহুলাংশে কমিয়ে আনা সম্ভব।
​অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি), ফায়ার সার্ভিসের জেলা প্রধান, জেলা দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিএনপি নেতা আখতারুজ্জামান জুয়েল, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা