October 14, 2026, 2:43 am
শিরোনাম :
দুর্গা পূজা নিরাপত্তা রক্ষার প্রতিশ্রুতি এমপি এস এম জিলানীর চরকচ্ছপিয়া হতে চর কুকরি মুকরি লঞ্চ-খেয়া ঘাটে হয়রানিতে সাধারণ যাত্রীরা দক্ষিণ আইচায় মা ইলিশ শিকার বন্ধ: অলস সময় পার করছেন উপকূলীয় জেলেরা পাটগ্রামে দবীর উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের ১০ অসহায় রোগীকে আর্থিক সহায়তা প্রদান কালাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, অগ্নিনির্বাপণ ও ভূমিকম্প মহড়া নীলফামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত করিমগ্রামে চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদুল হকের নির্বাচনী প্রচারণা, গণসংযোগে নেতাকর্মীরা কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রশাসনের প্রস্তুতি সভা, নিরাপত্তা জোরদারে গুরুত্ব ফেরিওয়ালা ভেমরুলের সহজ-সরল জীবন: আমাদের জন্য এক বড় শিক্ষা লামার ফাঁসিয়াখালী ইয়াংছা উচ্চ বিদ্যালয়ের তিন ছাত্রী নিখোঁজ

কালাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন, র‍্যালি-আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

সুমন মন্ডল, কালাই উপজেলা প্রতিনিধি

কালাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন, র‍্যালি-আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মোঃ সুমন মন্ডল, জয়পুরহাট প্রতিনিধি:

জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উপলক্ষে জয়পুরহাটের কালাই উপজেলায় র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর)সকাল১১টায় কালাই উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এবারের দিবসের প্রতিপাদ্য ছিল ‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’। কন্যাশিশুর অধিকার সুরক্ষা, শিক্ষা নিশ্চিত করা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং সমাজে মেয়েদের মর্যাদা প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরতে দিবসটি পালিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সল আহমেদ। এ সময় কন্যাশিশুদের নিরাপদ বেড়ে ওঠা, শিক্ষার সুযোগ বৃদ্ধি এবং তাদের মেধা ও প্রতিভা বিকাশে পরিবার ও সমাজের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

বক্তারা বলেন, কন্যাশিশুর প্রতি বৈষম্য দূর করে তাদের জন্য নিরাপদ ও সহায়ক পরিবেশ গড়ে তুলতে হবে। বাল্যবিবাহ বন্ধ এবং মেয়েদের শিক্ষার সুযোগ নিশ্চিত করা গেলে তারা ভবিষ্যতে পরিবার, সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা