August 22, 2026, 1:27 pm
শিরোনাম :
২০২৪ সালে মৃত্যু, ২০২৬ সালে বিবাহ রেজিস্ট্রেশন—কাজীর বিরুদ্ধে অভিযোগ গোপালগঞ্জে গাঁজা গাছ চাষের অভিযোগ ইমামুল গ্রেফতার লামার সরইয়ে পুলিশের বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবা সহ ১ যুবক আটক মোবাইল ব্যবহার নিয়ে বিরোধের জেরে সহকর্মীকে হত্যা। রেজাউল করিম রিয়াদ ২২ আগস্ট ২০২৬ শনিবার গোপালগঞ্জে ৪৭ পিচ ইয়াবাসহ গ্রেফতার ২ ভোলার দৌলতখানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন ও পলিথিন তৈরির কাঁচামালসহ এক জন আটক নবনির্বাচিত কমিটির প্রথম উদ্যোগেই মানবতার নজির, পথদরিদ্রদের মাঝে খাবার বিতরণ জলঢাকায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মীরগঞ্জ ইউনিয়ন শ্রমিক দল আহ্বায়ক বহিষ্কৃত, কমিটি বিলুপ্ত সুন্দরগঞ্জের ইউএনও ঈফফাত জাহান তুলি বদলি, নিয়োগ নিয়ে আলোচনার মধ্যে পদায়ন গোপালগঞ্জ ডায়াবেটিস হাসপাতালের ব্যাটারি চুরি যুবক গ্রেপ্তার

গোপালগঞ্জে গাঁজা গাছ চাষের অভিযোগ ইমামুল গ্রেফতার

লুৎফর সিকদার (গোপালগঞ্জ প্রতিনিধি)

গোপালগঞ্জে গাঁজা গাছ চাষের অভিযোগ ইমামুল গ্রেফতার

লুৎফর সিকদার (গোপালগঞ্জ প্রতিনিধি)

গোপালগঞ্জে সদর উপজেলায় গাঁজা সেবন ও গাঁজা গাছ চাষের অভিযোগে মোঃ ইমামুল হক সিকদার (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

গতকাল শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাতে উপজেলার উলপুর ইউনিয়নের মালেঙ্গা তেতুলিয়া গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে।

গোপালগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ওসি নয়ন চন্দ্র দেবনাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইমামুলের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। পরবর্তীতে তথ্য অনুযায়ী বাড়ির পাশের একটি বাগান থেকে দুটি গাঁজা গাছ উদ্ধার করেন পুলিশ। গাছ দুটি পরবর্তী সময়ে মামলার আলামত হিসেবে জব্দ করা হয়েছে।

পুলিশের তথ্যমতে, ইমামুল দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের মাদক সেবনের সঙ্গে জড়িত ছিলেন। প্রায় পাঁচ মাস আগে তিনি বাড়ির ছাদে টবে কয়েকটি গাঁজা গাছ রোপণ করে বলে অভিযোগ রয়েছে। গাছগুলো কিছুটা বড় হওয়ার পর সেগুলো সরিয়ে বাড়ির পাশের একটি বাগানে নিয়ে চাষ করে ছিলো।

পুলিশের ধারনা, ব্যক্তিগত সেবন কিংবা বিক্রির উদ্দেশ্যে গাছগুলো চাষ করা হয়ে থাকতে পারে। তবে এর প্রকৃত উদ্দেশ্য কী ছিল, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে গোপালগঞ্জ গোয়েন্দা ডিবি পুলিশ।

এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে জানিয়েছে গোয়েন্দা পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা