লালমনিরহাটে বৃষ্টিতে আধা পাকা ধান তলিয়ে যাওয়ায় উদ্বিগ্ন কৃষকরা।
মিনহাজুল হক বাপ্পী লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে লালমনিরহাট জেলার পাঁচ উপজেলার মাঠের আমন ধানের চারা চারদিনের টানা বৃষ্টিতে মাটিতে লুটিয়ে পড়েছে। ধান কাটার আগেই আধা পাকা ধান নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কায় ধান চাষিরা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বৃষ্টির কারণে সব উপজেলার কিছু কিছু এলাকায় আমন ধান তলিয়ে গেছে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানার চেষ্টা চলছে। চলতি মৌসুমে জেলায় মোট ৮৬ হাজার ৬৪৫ হেক্টর জমিতে ধান চাষ হয়েছে।
রোববার (২ নভেম্বর) জেলার বিভিন্ন উপজেলায় সরেজমিনে গিয়ে দেখা গেছে, ধানের শীষ মাটিতে আটকে আছে। বিঘার পর বিঘা জমিতে ধান পতিত হওয়ায় ফলন ও গুণগত মান নষ্ট হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা।
লালমনিরহাটের এক কৃষক জানান, তিনি দুই একর জমিতে আমন চাষ করেছেন। ১০ দিন পর ধান কাটার কথা ছিল। হঠাৎ বৃষ্টিতে ধান নুয়ে পড়েছে। অনেক কষ্ট হলেও । এখন ফসল কাটার সময়, টানা বৃষ্টিতে ধান মাটিতে পড়ে গেছে। জমিতে জলাবদ্ধতা, শীষ ভিজে যায় এবং ফলন অর্ধেক কমে যেতে পারে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. সাইখুল আরেফিন বলেন, ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণ করা হচ্ছে এবং বৃষ্টিতে ধান পড়ে গেলে ক্ষতি কমাতে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়াই কার্যকর উপায়। ক্ষয়ক্ষতি কমানোর জন্য ধানের গোছাগুলো এক জায়গায় বেঁধে রাখার পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তারা। এছাড়াও, দ্রুত পেকে যাওয়া ধান কেটে ফেলা এবং আধা-পাকা ধানে পোকামাকড় ঠেকাতে বিষ প্রয়োগের পরামর্শ দেওয়া হচ্ছে।
নুয়ে পড়া ধান বেঁধে দিন: যে সকল জমিতে ধান পড়ে গেছে, সেগুলোর ধানের গোছাগুলো একসাথে করে বেঁধে দিন। এতে ক্ষতি কিছুটা কমবে এবং পরবর্তীতে ধান কাটা সহজ হবে।
পোকামাকড় থেকে রক্ষা করুন: আধা পাকা ধানকে পোকার আক্রমণ থেকে রক্ষা করতে প্রয়োজনমতো বিষ প্রয়োগ করুন।
জমি নিষ্কাশন করুন: ধান ক্ষেতে জলাবদ্ধতা থাকলে তা দ্রুত নিষ্কাশন করুন।