November 12, 2026, 12:51 am
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

ডোমারে ৫৪তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সোহেল রানা উপজেলা প্রতিনিধি ডোমার

ডোমারে ৫৪তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
সোহেল রানা উপজেলা প্রতিনিধি ডোমার

“সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমার উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস। শনিবার (১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মিলনায়তনে গিয়ে শেষ হয়, যেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মিজানুর রহমান চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা সাঈদ ত্বনী ব্যক্তিগত কারণে অনুষ্ঠানে অংশ নিতে পারেননি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার সার্কেলের সহকারী পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী, লালমনিরহাট জেলা সমবায় অফিসের অবসরপ্রাপ্ত কর্মকর্তা নূর মোহাম্মদ, ডোমার প্রেসক্লাবের সভাপতি মোজাফফর হোসেন, উপজেলা সহকারী সমবায় কর্মকর্তা মোঃ খাইরুল ইসলাম ও মোঃ আরিফ হোসেন, এবং উপজেলা বন কর্মকর্তা।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্য, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, সমবায় আন্দোলন শুধুই একটি অর্থনৈতিক কাঠামো নয়, এটি সামাজিক ঐক্য ও সহযোগিতার মজবুত ভিত্তি। তারা আরও বলেন, গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করা, কর্মসংস্থান বৃদ্ধি এবং দারিদ্র্য দূরীকরণে সমবায়ই হতে পারে টেকসই উন্নয়নের চালিকাশক্তি।
অনুষ্ঠান শেষে অতিথিরা অংশগ্রহণকারী সমবায় সংগঠনগুলোর প্রতিনিধিদের মধ্যে শুভেচ্ছা স্মারক বিতরণ করেন। পুরো অনুষ্ঠান জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ ও ঐক্যের অনুপ্রেরণাময় আবহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা