November 12, 2026, 3:58 am
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

শিবগঞ্জে ভারী বৃষ্টিতে ব্রিজ ভেঙে চলাচলে চরম দুর্ভোগ

শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জে ভারী বৃষ্টিতে ব্রিজ ভেঙে চলাচলে চরম দুর্ভোগ

শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পাগলা নদীর ধার দিয়ে লছমানপুর (নতুন গ্রাম) যাওয়ার একমাত্র ব্রিজটি আজ (শনিবার) সকালে ভেঙে পড়েছে। গতকাল ও আজকের ভারী বৃষ্টিতে ব্রিজের সংযোগ সড়কের মাটি স্রোতের টানে ভেঙে পড়ে, ফলে পুরো ব্রিজটি ব্যবহার অযোগ্য হয়ে যায়। এতে ওই এলাকার কয়েকশ মানুষের চলাচলে চরম দুর্ভোগ দেখা দিয়েছে।
স্থানীয়রা জানান, ব্রিজটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় ছিল। বারবার স্থানীয় প্রশাসনকে জানালেও সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। টানা বৃষ্টির কারণে সংযোগ সড়কের মাটি ধসে গেলে আজ সকালে ব্রিজের একাংশ ভেঙে পড়ে যায়। ফলে লছমানপুর, নতুন গ্রাম ও আশপাশের গ্রামের মানুষ নদী পার হতে না পেরে বিপাকে পড়েছেন।
বর্তমানে এলাকাবাসী বিকল্প পথ ব্যবহার করে প্রায় তিন কিলোমিটার ঘুরে যাতায়াত করছেন। এতে বিশেষ করে শিক্ষার্থী, কৃষক ও রোগীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
স্থানীয় ইউপি সদস্য জানান, বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। তিনি দ্রুত বিকল্প ব্যবস্থা গ্রহণ ও নতুন ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন।
এদিকে, এলাকাবাসী আশঙ্কা প্রকাশ করেছেন—দ্রুত ব্যবস্থা না নিলে কৃষিপণ্য পরিবহন ও জরুরি সেবা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা