November 13, 2026, 5:46 am
শিরোনাম :
পার্বতীপুরে প্রতিবন্ধীবান্ধব দক্ষতা উন্নয়ন বিষয়ক সেশন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে

সাম্য ও সমতায় দেশ গড়বো প্রতিপাদ্যে কিশোরগঞ্জের হোসেনপুরে পালিত হলো ৫৪তম জাতীয় সমবায় দিবস

আশরাফুর রহমান রাব্বি জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ

সাম্য ও সমতায় দেশ গড়বো প্রতিপাদ্যে কিশোরগঞ্জের হোসেনপুরে পালিত হলো ৫৪তম জাতীয় সমবায় দিবস
আশরাফুর রহমান রাব্বি
জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ
‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫ উদ্যাপন উপলক্ষে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর ২০২৫) হোসেনপুর উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সভায় বক্তারা সমবায়ের গুরুত্ব ও দেশের অর্থনৈতিক উন্নয়নে এর ভূমিকা তুলে ধরেন। তাঁরা বলেন, সমবায়ের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন ও সমাজে সাম্য প্রতিষ্ঠা সম্ভব।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহসী মাসনাদ, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক, হোসেনপুর, কিশোরগঞ্জ। তিনি বলেন, “সমবায় আন্দোলনের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া মানুষদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা সম্ভব। আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়তে সমবায় সমিতির কার্যকারিতা অপরিসীম।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
জনাব বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম রফিক, কমান্ডার, হোসেনপুর বীর মুক্তিযোদ্ধা কাউন্সিল ও চেয়ারম্যান, হোসেনপুর সমবায়। তিনি মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে সমবায়ের মাধ্যমে সার্বিক উন্নয়ন নিশ্চিতের আহ্বান জানান।
এছাড়াও উপস্থিত ছিলেন—
লিমন ঘোষ, ওসি (তদন্ত);
মানসুরুল হক রবিন, সাধারণ সম্পাদক, হোসেনপুর পৌর বিএনপি ও সিনিয়র সহ-সভাপতি, হোসেনপুর প্রেসক্লাব;
মশিউর রহমান চন্দন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, হোসেনপুর উপজেলা যুবদল ও সাধারণ সম্পাদক, হোসেনপুর প্রেসক্লাব;
আঃ সালাম, সভাপতি;
হোসেন আলী, সাধারণ সম্পাদক, হোসেনপুর উপজেলা কৃষক দল;
মোস্তাক আহমেদ ডালিম ও আতাহার আলী মৃধা, সহ-সভাপতি, হোসেনপুর প্রেসক্লাব;
আকরাম হোসেন, সাবেক সাধারণ সম্পাদক, হোসেনপুর সরকারি কলেজ ছাত্রদল;
নাজমুল ফয়েজ টুটুল, সাংগঠনিক সম্পাদক, হোসেনপুর প্রেসক্লাব;
অর্জন মিয়া, সভাপতি, হোসেনপুর উপজেলা মৎস্যজীবী দল;
আশরাফুর রহমান রাব্বি, সভাপতি, হলিমা মড়লপাড়া সমাজকল্যাণ ক্লাবসহ স্থানীয় সমবায় সমিতির সদস্যবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় উপস্থিত বক্তারা সমবায় আন্দোলনের মাধ্যমে সাম্য, সমতা ও টেকসই উন্নয়নের অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ গোলাম মোর্শেদ মৃধা, উপজেলা সমবায় অফিসার, হোসেনপুর, কিশোরগঞ্জ।
তিনি সমবায় বিভাগের পক্ষ থেকে সকল সমবায় সদস্যকে ধন্যবাদ জানিয়ে সমবায় কার্যক্রমকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

বক্তারা ঐক্যবদ্ধভাবে কাজ করার মাধ্যমে ‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’—এই প্রতিপাদ্য বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা