November 12, 2026, 3:47 am
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

নতুন কমিটি পেলো হোসেনপুর প্রেসক্লাব

আশরাফুর রহমান রাব্বি ​জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ

একক আধিপত্যের অবসান,নতুন কমিটি পেলো হোসেনপুর প্রেসক্লাব, অধ্যাপক জাহাঙ্গীর আলম সভাপতি,মশিউর রহমান চন্দন সাধারণ সম্পাদক

আশরাফুর রহমান রাব্বি
​জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ

একক আধিপত্য ও জিম্মিদশা থেকে অবশেষে মুক্তি পেলো কিশোরগঞ্জের হোসেনপুর প্রেসক্লাব। সব ধরনের ক্ষমতার প্রভাব ভেঙে নতুন ২৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক নয়া দিগন্তের সাংবাদিক অধ্যাপক জাহাঙ্গীর আলমকে সভাপতি এবং দৈনিক সকালের শিরোনামের মশিউর রহমান চন্দনকে সাধারণ সম্পাদক করে নতুন নেতৃত্ব পেলো প্রেসক্লাবটি।
​দীর্ঘদিন ধরে চলা একক প্রভাব ভেঙে নতুন কমিটি গঠনের ফলে স্থানীয় সাংবাদিক মহলে স্বস্তি ফিরে এসেছে। নবগঠিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন সাংবাদিক মানছুরুল হক রবিন।
​কার্যকরী কমিটির অন্যান্য সদস্যরা হলেন:
​সহ-সভাপতি:
​মোঃ মশিউর রহমান সুমন (দৈনিক যুগান্তর)
​মোস্তাক আহেম্মদ ডালিম (সিএন বাংলা টিভি)
​মোঃ আতাহার আলী মৃধা (দৈনিক আজকের খবর)
​সহ-সাধারণ সম্পাদক:
​মোঃ শামছুল হক (দৈনিক সংগ্রাম)
​সাংগঠনিক সম্পাদক:
​নাজমুল ফয়েজ টুটুল (দৈনিক দেশ বুলেটিন)
​দপ্তর সম্পাদক:
​মামুন অর রশিদ কারার
​প্রচার সম্পাদক:
​মোঃ খাইরুল ইসলাম (সাপ্তাহিক সোনার বাংলা)
​সদস্য:
​রাইসুল ইসলাম (দৈনিক কিশোরগঞ্জ)
​শাহিন আহেম্মদ (দৈনিক জনতা)
আশরাফুর রহমান রাব্বি (দৈনিক প্রভাতী বাংলাদেশ)
​দীর্ঘদিনের ইতিহাস:
১৯৮০ সালে বীর মুক্তিযোদ্ধা বাহার উদ্দিন হোসেনপুর প্রেসক্লাবটি প্রতিষ্ঠা করেন। তবে, ক্ষমতার প্রভাবে ১৯৮৯ সালে ক্লাবটি তার হাতছাড়া হয়ে যায়। সেই সময় থেকেই দীর্ঘ ৩৬ বছর ধরে প্রেসক্লাবটিতে একক আধিপত্য বিস্তার করে চলেছিল একটি পক্ষ। নতুন কমিটি গঠনের মাধ্যমে সেই একক প্রভাবের অবসান ঘটল।
​উপদেষ্টা মণ্ডলী:
নবগঠিত কমিটির উপদেষ্টামণ্ডলীতে স্থান পেয়েছেন সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্টজনেরা। তাঁরা হলেন:
​রাজনৈতিক ব্যক্তিত্ব ও উপজেলা বিএনপির আহবায়ক জহিরুল ইসলাম মবিন
​বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম রফিক
​আইনজীবী এডভোকেট মঞ্জুরুল হক জুয়েল
​সমাজসেবক মোঃ সফিকুল ইসলাম কাঞ্চন
​সিনিয়র আইনজীবী এডভোকেট মনিরুল হক রাজন
রাজনীতিবিদ ও ​জনপ্রতিনিধি এস এম মাহবুবুর রহমান
​সিনিয়র সাংবাদিক আবু বকর ছিদ্দিক বাক্কার
​সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব আবুল হাসিম সবুজ
​শিক্ষাবিদ অধ্যাপক নুরুল আমীন পারভেজ
​নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে হোসেনপুর প্রেসক্লাব আগামীতে আরও গতিশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার কেন্দ্র হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় সুশীল সমাজ ও সাংবাদিক নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা