রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদকে নিজ এলাকায় সংবর্ধনা
মোঃ জামিয়ার রহমান, জেলা প্রতিনিধি (নীলফামারী)
নীলফামারীর কচুকাটা দোন্দুরী এলাকায় রাকসু’র ভাইস প্রেসিডেন্ট মোস্তাকুর রহমান জাহিদকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে সংবর্ধনা দেওয়া হয়েছে।
আজ (২৮ অক্টোবর ২০২৫) সকালে স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় ফুল দিয়ে তাকে বরণ করেন নীলফামারী-২ আসনের জামায়াত মনোনীত দাড়িপাল্লা প্রতীকধারী প্রার্থী এডভোকেট আল ফারুক আব্দুল লতিফ।
এছাড়া রংপুর মহানগর ছাত্রশিবির সভাপতি নুরুল হুদা, জামায়াতে ইসলামী নীলফামারী উপজেলা শাখার সহকারী সেক্রেটারি আহমদ রায়হান, নীলফামারী শহর শাখা ছাত্রশিবির সভাপতি মাজেদুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন জামায়াত ও শিবির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা মোস্তাকুর রহমান জাহিদের নেতৃত্ব, সততা ও সংগঠনের প্রতি তাঁর নিষ্ঠার প্রশংসা করেন এবং আগামীর পথচলায় তার সফলতা কামনা করেন।