November 12, 2026, 12:51 am
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদকে নিজ এলাকায় সংবর্ধনা

নীলফামারী প্রতিনিধি মোঃ শহিদুল ইসলাম

রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদকে নিজ এলাকায় সংবর্ধনা
নীলফামারী প্রতিনিধি: মোঃ শহিদুল ইসলাম
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভিপি মোঃ মোস্তাকুর রহমান জাহিদকে নীলফামারীর কচুকাঁটা দোন্দুরীতে সংবর্ধনার মাধ্যমে ফুল দিয়ে বরণ করে নেয় স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসী। মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫) বিকেলে নিজ গ্রামে পৌঁছালে স্থানীয় জামায়াত-শিবির নেতারা তাকে ফুলের শুভেচ্ছায় অভ্যর্থনা জানান।
সংবর্ধনা অনুষ্ঠানে ফুল দিয়ে বরণ করেন নীলফামারী-২ আসনের জামায়াত মনোনীত দাড়িপাল্লার প্রার্থী এডভোকেট আল ফারুক আব্দুল লতিফ। এছাড়া উপস্থিত ছিলেন রংপুর মহানগরী ছাত্রশিবিরের সভাপতি নুরুল হুদা, বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী উপজেলা শাখার সহকারী সেক্রেটারি আহমদ রায়হান এবং ছাত্রশিবির নীলফামারী শহর সভাপতি মাজেদুল ইসলাম।
এ সময় বক্তারা রাকসুর নির্বাচনে বিজয়ী মোস্তাকুর রহমান জাহিদকে অভিনন্দন জানান এবং ভবিষ্যতে তার নেতৃত্বে শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত থেকে নবনির্বাচিত ভিপির প্রতি শুভকামনা জানান।
সংবর্ধনা শেষে মোস্তাকুর রহমান জাহিদ বলেন, “এই ভালোবাসা ও সম্মান আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। আমি শিক্ষার্থীদের কল্যাণে ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করতে চাই।”

অনুষ্ঠানে স্থানীয় যুবক-শিক্ষার্থীসহ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা