November 13, 2026, 4:47 am
শিরোনাম :
পার্বতীপুরে প্রতিবন্ধীবান্ধব দক্ষতা উন্নয়ন বিষয়ক সেশন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে

পঞ্চগড়ে বায়ুদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্টের অভিযান, জরিমানা আদায়

পঞ্চগড় জেলা প্রতিনিধি মোঃ নয়ন আলী

পঞ্চগড়ে বায়ুদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্টের অভিযান, জরিমানা আদায়

পঞ্চগড় জেলা প্রতিনিধি মোঃ নয়ন আলী

বায়ুদূষণ নিয়ন্ত্রণে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে পঞ্চগড়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর ) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার খোলাপাড়া বিজিবি অফিস সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। নির্মাণ সামগ্রী পরিবহনে ব্যবহৃত তিনটি ট্রাক অনাবৃত অবস্থায় এবং বডি ও চাকা অপরিচ্ছন্ন রেখে পরিবহন করার মাধ্যমে বায়ুদূষণ করায় ট্রাকগুলোর চালকদের মোট ২,২০০ (দুই হাজার দুইশ) টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন পঞ্চগড় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসিফ আলী। এ সময় পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইউসুফ আলী প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।

অভিযান পরিচালনায় পঞ্চগড় জেলা পুলিশের একটি দল সহযোগিতা করে।
পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড়ের কর্মকর্তারা জানিয়েছেন—বায়ুদূষণ রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা