August 14, 2026, 9:07 pm
শিরোনাম :
মুকসুদপুর থানার ওসি আব্দুলা আল মামুন সম্মানিত নীলফামারী জেলা প্রশাসককে গ্রীন ভয়েসের দুর্লভ রক্তকাঞ্চন গাছ বিতরণ ​নীলফামারী জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধার ও গ্রেফতার গোপালগঞ্জে ১৫ আগস্ট ঘিরে ব্যাপক নিরাপত্তা জোরদার, বিজিবি মোতায়েন নীলফামারীতে সাপের কামড়ে, শিশুসহ ২ জনের মৃত্যু শিবগঞ্জে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস উপকূলীয় মানুষের দুর্যোগঝুঁকি নিয়ে চট্টগ্রামে নাগরিক গোলটেবিল কথা বলবেন ভোলার- মাকসুদ বাংলাদেশ চিশতিয়া জাকের মঞ্জিল দরবার শরিফ: দ্বীনি শিক্ষা ও রূহানি সাধনার এক অনন্য কেন্দ্র নাটোরে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন,দুই ওসির প্রত্যাহার চেয়ে ৭২ ঘণ্টার আল্টিমেটাম গোপালগঞ্জে শপিংমল মার্কেট দোকান বন্ধের অভিযান

বান্দরবানে ধানের জমিতে বানর প্রবেশ করা কে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আহত ২

ক্রাইম রিপোর্টার মোঃ আবু বক্কর সিদ্দিক বান্দরবান প্রতিনিধি

বান্দরবানে ধানের জমিতে বানর প্রবেশ করা কে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আহত ২

ক্রাইম রিপোর্টার মোঃ আবু বক্কর সিদ্দিক বান্দরবান প্রতিনিধি

পার্বত্য জেলার লামা উপজেলাধীন ২ নং সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বরিশাল পাড়ায় ধানের জমিতে পাহাড়ি বানর প্রবেশকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দা দিয়ে কুপিয়ে দুইজনকে গুরুতর আহত করা হয়েছে।

রবিবার (২৩ মার্চ ২০২৬) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন আনোয়ার হোসেন (৩২), পিতা ফারুক এবং আশরাফুল ইসলাম সজুন (১৭), পিতা মৃত আব্দুল সোবহান। স্থানীয় সূত্রে জানা যায়, ধানের জমিতে বানর প্রবেশ ও তা তাড়ানোকে কেন্দ্র করে প্রথমে কথা কাটাকাটি হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়ঠ।

অভিযোগ রয়েছে, আব্দুর রব (২৭), পিতা মোহাম্মদ রফিক (৫০) দা দিয়ে কুপিয়ে তাদের আহত করেন।

আহতদের উদ্ধার করে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত আনোয়ার হোসেনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে রেফার করেন। তিনি মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। অপরদিকে আশরাফুল ইসলাম সজুন পায়ে আঘাতপ্রাপ্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহাজাহান কামাল জানান, ৯৯৯ নাম্বারে কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা