পুলিশ সুপার মহোদয়ের উদ্যোগে ঈদযাত্রায় স্বস্তি দিতে “বিশেষ পুলিশ সেবা”
মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।
সিরাজগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মো: সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার) মহোদয়ের উদ্যোগে ঈদযাত্রায় স্বস্তি দিতে সিরাজগঞ্জ জেলা পুলিশ “বিশেষ পুলিশ সেবা” (মেডিকেল টিম ও ভ্রাম্যমান ওয়ার্কশপ) চালু করেছেন।
বিশেষ পুলিশ সেবার মাধ্যমে উত্তরাঞ্চলে যাতায়াতকারীদের যানবাহনের চলাচল নিরবিচ্ছিন্ন রাখতে পুলিশের একটি মেডিকেল টিম ও তিনটি ভ্রাম্যমাণ ওয়ার্কশপ গঠন করা হয়েছে। ঈদযাত্রায় যাত্রীরা দুর্ঘটনায় আহত হলে তাৎক্ষণিক মেডিকেল টিম উপস্থিত হয়ে প্রাথমিক চিকিৎসা প্রদানসহ সময়জুড়ে এই ওয়ার্কশপগুলো ২৪ ঘণ্টা সক্রিয় থাকবে এবং নিয়মিত টহলে থেকে মহাসড়কে কোনো গাড়ি বিকল হয়ে পড়লে সম্পূর্ণ বিনা মূল্যে তাৎক্ষণিকভাবে গাড়ি মেরামত করে আবার চলাচল উপযোগী করতে সহায়তা করা হচ্ছে। এছাড়াও গাড়িতে ভলকানাইজিং ও জরুরী জ্বালানি তেল সরবরাহের ব্যবস্থা রাখা হয়েছে। নিরাপদ ঈদযাত্রায় পুলিশ আছে আপনার পাশে।
সিরাজগঞ্জ জেলা পুলিশ সেবা, শৃঙ্খলা ও নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ।