ঈদ উপলক্ষে দুস্থদের মাঝে ১০ কেজি করে ভিজিএফ চাল বিতরণ
আব্দুস সামাদ
পাটগ্রাম(লালমনিরহাট) প্রতিনিধি।
লালমনিরহাট জেলায় হাতিবান্ধা উপজেলায় ৬ নং পাটিকাপাড়া ইউনিয়নে অসহায়, অতি দরিদ্র, ও দুস্থদের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ১০ কেজি করে চাল বিতরণ করা হয় ।
আজ ১৮ মার্চ ( বুধবার ) দুপুর ১২ টায় ৬ নং পাটিকাপাড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে দুর্যোগ ব্যবস্হাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয় এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপকার ভোগী ১১৩৭ টি পরিবারের মাঝে ভি জিএফ চাল বিতরণ করা হয়।
ভিজিএফ চাল বিতরণ অনুষ্ঠানে পাটিকাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুল হক সাদাত এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতিবান্ধা- পাটগ্রাম মাননীয় সাংসদ সদস্য আলহাজ্ব ব্যারিস্টার হাসান রাজীব প্রধান,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আফরিন হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উত্তম কুমার নন্দী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলামসহ সকল ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।