November 12, 2026, 4:52 am
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

পাবনায় ট্রাকচাপায় দুই স্কুলছাত্রী ও ভ্যানচালক নিহত

মানব বার্তা ডিজিটাল ডেস্ক

পাবনায় ট্রাকচাপায় দুই স্কুলছাত্রী ও ভ্যানচালক নিহত
পাবনা প্রতিনিধি: দৈনিক মানব বার্তা
পাবনায় ট্রাকচাপায় দুই স্কুলছাত্রী ও এক ভ্যানচালক নিহত হয়েছেন। রোববার (২৬ অক্টোবর) সকাল ৭টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের জাফরাবাদ এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে তিনজন রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই দুইজন মারা যান এবং আহত অবস্থায় অপরজনকে হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।
নিহতদের মধ্যে রয়েছেন পাবনা ক্যাডেট কলেজিয়েট স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র নূর মোহাম্মদ, পঞ্চম শ্রেণিরই আরেক ছাত্রী তাসমিয়া আক্তার এবং ভ্যানচালক মোঃ আকরাম (৫৬)। দুর্ঘটনার পর এলাকায় নেমে আসে শোকের ছায়া।
মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ঘাতক ট্রাকটিকে আটক করেছে। তবে ট্রাকচালক পালিয়ে গেছে, তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
তিনি আরও জানান, অতিরিক্ত গতির কারণে ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। স্থানীয়রা মহাসড়কে স্পিডব্রেকার স্থাপন ও ভারী যানবাহন চলাচলে নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা