November 11, 2026, 8:05 pm
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

পাবনার সাথিয়ায় শ্রমিক কল্যাণ সংগঠনের কমিটি গঠন

মানব বার্তা ডিজিটাল ডেস্ক

পাবনার সাথিয়া উপজেলার গৌরীগ্রাম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে শ্রমিক কল্যাণ সংগঠনের কমিটি গঠন
স্টাফ রিপোর্টারঃ দৈনিক মানব বার্তা
গৌরীগ্রাম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে শ্রমিক কল্যাণ সংগঠনের নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে এক আলোচনা সভার মধ্য দিয়ে এ কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক কল্যাণ সংগঠনের সেক্রেটারি জনাব মোঃ জাহাঙ্গীর কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন শ্রমিক কল্যাণ সংগঠনের সভাপতি মোঃ বাকীবিল্লাহ এবং সেক্রেটারি মোঃ জুবায়ের হোসেন।
নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মাওলানা মোঃ আবুজার গাফফারী। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যেও বিভিন্ন দায়িত্ব বণ্টন করা হয়।
প্রধান অতিথি মোঃ জাহাঙ্গীর কবির তার বক্তব্যে বলেন, “শ্রমিক কল্যাণ সংগঠন শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে। নতুন কমিটি এই ওয়ার্ডে শ্রমিকদের ঐক্য, সহযোগিতা ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে বক্তারা শ্রমিকদের কল্যাণ, ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।
শেষে দোয়া ও শুভকামনার মাধ্যমে নবগঠিত কমিটির কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা ঘোষণা করা হয়।
এ সময় স্থানীয় শ্রমিক, সমাজসেবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা