November 11, 2026, 8:03 pm
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

লালমোহনের কালমা ইউনিয়ন বিএনপির উঠান বৈঠক

মীর শাহীন স্টাফ রিপোর্টার, লালমোহন (ভোলা)

বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও উঠান বৈঠকে সরব লালমোহনের কালমা ইউনিয়ন বিএনপি
মীর শাহীন
স্টাফ রিপোর্টার, লালমোহন (ভোলা)
তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মাঠে নেমেছে ভোলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনগুলো। বৃহস্পতিবার (২৪ অক্টোবর ২০২৫) ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ শেষে মিঝি বাড়িতে এক উঠান বৈঠকের আয়োজন করা হয়।
ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রাছেল দালালের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মোতাহার হোসেন হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মেহেদী হাসান সুজন মিয়া, উপজেলা মহিলা দলের সভানেত্রী মোসাঃ ছালেহা বেগম, ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী মোর্শেদা বেগম, ইউনিয়ন দক্ষিণ যুবদলের প্রস্তাবিত সভাপতি মোঃ কামরুল ইসলাম, উত্তর যুবদলের সিনিয়র সভাপতি মোঃ শুভসহ স্থানীয় নেতৃবৃন্দ।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে বৈঠকের কার্যক্রম শুরু হয়। বক্তব্যে সভাপতি মোতাহার হোসেন হাওলাদার বলেন, “দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা তরুণ প্রজন্মের জন্য একটি সুদৃঢ় রূপরেখা। আগামী নির্বাচনে আমরা মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমকে ধানের শীষ প্রতীকে জয়ী করে এই দফাগুলো বাস্তবায়ন করবো ইনশাল্লাহ।”
সাধারণ সম্পাদক মেহেদী হাসান সুজন বলেন, “মা-বোনেরা ১৬ বছর স্বাধীনভাবে ভোট দিতে পারেনি। তারা এখন ধানের শীষ মার্কায় ভোট দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনার অপেক্ষায় আছেন।”
সভাপতির বক্তব্যে মোঃ রাছেল দালাল বলেন, “আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষের ভোট বিপ্লব ঘটবে। জনগণ প্রকৃত গণতন্ত্রের পক্ষে রায় দেবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা