সমাচার_চন্দ্রিকার অনুসন্ধান: ফৌজিয়া ও হাতিয়ার রাজনীতির অজানা অধ্যায়
রিয়াজুল ইসলাম, হাতিয়া প্রতিনিধি :
“যে কথা আমি বলতে গিয়ে থেমে গেলাম, সে কথা শুনলে হয়তো অনেকের খারাপ লাগত”—
জীবনের ঘূর্ণিপাকে সত্যের উচ্চারণ কখনও সহজ হয় না।
আজকের দিনে বিচারের দাঁড়িপাল্লায় সত্যের ওজন মাপা হয় না—
সেখানে প্রভাব, পরিচিতি আর টাকার ভারই নির্ধারণ করে, কে পাবে ন্যায়, কে পাবে অন্ধকার।
এই বাস্তবতার প্রেক্ষাপটে সমাচার_চন্দ্রিকা’র অনুসন্ধানী লেখনীতে উঠে এসেছে ফৌজিয়া ও হাতিয়ার রাজনীতির গৌরব ও কলঙ্কের ইতিহাস—
২১ বর্গমাইলের এই দ্বীপের রাজনীতির এক অজানা অধ্যায়, যা অনেকেই ভুলে গেছেন, কেউ কেউ ভুলিয়ে দিতে চেয়েছেন।
অন্ধকারের অধ্যায় (১৯৮৬–২০০৪)
১৯৮৬ সালের পূর্বে হাতিয়া ছিল রাজনৈতিকভাবে অস্থিতিশীল, প্রভাবশালী কিছু গোষ্ঠীর দখলে থাকা এক দ্বীপ।
“ল-ইয়াস কলোনি”-র শকুনেরা তখন রাজনীতির আকাশে ডানা মেলতে শুরু করে।
১৯৮৬ থেকে ২০০৪ সাল—এই ১৮ বছরকে আজও প্রবীণ রাজনীতিবিদরা বলেন হাতিয়ার রাজনীতির অন্ধকার অধ্যায়।
এ সময় রাজনীতি মানেই ছিল প্রতিশোধ, রক্ত ও লাশের মিছিল।
ক্ষমতার দখল নিতে মানুষ হারিয়েছে মানবতা, আর দ্বীপের বাতাস ভরে উঠেছিল আতঙ্কে।
পরিবর্তনের সময়কাল (২০০৮–২০১৪)
২০০৮ সালের ২৯ ডিসেম্বর থেকে ২০১৪ সালের ৫ জানুয়ারি পর্যন্ত সময়টিকে বলা যায় হাতিয়ার ইতিহাসের এক আমূল পরিবর্তনের অধ্যায়।
যদিও “শকুনের কু-চক্ষু” তখনও দ্বীপের ওপর ছিল, তবু তৎকালীন নেতৃত্ব উন্নয়নকে প্রতিহিংসার ঊর্ধ্বে রেখেছিল।
উন্নয়নের উল্লেখযোগ্য দৃষ্টান্ত
হাতিয়া মহিলা কলেজ পেল ডিগ্রি অনুমোদন।
বহু জুনিয়র স্কুল এমপিওভুক্ত হয়।
তমরুদ্দি রক্ষা বাঁধে স্থায়ী ব্লক নির্মাণ।
হরণ-মার্কেট বিদ্যুৎ কেন্দ্রের জন্য জমি অধিগ্রহণ।
হাতিয়া মেইন সড়ক সংস্কার ও তমরদ্দি-হিল্টন সড়কের পূর্ণ নির্মাণ।
প্রতিটি ইউনিয়নের কাঁচা রাস্তা পাকা করা হয়।
নিয়োগে কমিশন বাণিজ্য বন্ধ হয়।
মসজিদ, মাদ্রাসা ও মন্দিরে টিআর-কাবিখার বাজেট ন্যায্যভাবে বণ্টন করা হয়।
নেতৃত্ব ও মানবিক সিদ্ধান্ত
চারদলীয় জোট সরকারের তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া হাতিয়া সফরকালে দুটি গুরুত্বপূর্ণ প্রকল্প অনুমোদন করেন—
১️⃣ হরণী ইউনিয়ন
২️⃣ চাঁনন্দী ইউনিয়ন
এই সিদ্ধান্তের ফলে প্রায় ২ লক্ষ ভূমিহীন মানুষ পায় নাগরিক অধিকার, শিক্ষা ও প্রশাসনিক সেবা।
এ সময় যৌথবাহিনীর পরিচালিত সন্ত্রাস দমন অভিযান হাতিয়ার নিরাপত্তা ও শান্তির ইতিহাসে নতুন অধ্যায় যোগ করে।
বাশার মাঝি, মুন্সিয়া চোরা, আশরাফ ডাকাত—এদের রাজত্ব মুছে যায় মেঘনার ঢেউয়ে।
যে দ্বীপ একদিন আতঙ্কে কাঁপত, সেখানে আজ শান্তির বাতাস বইছে।
রক্তে লেখা মুক্তির ইতিহাস
দক্ষিণের নিঝুম বন আজ শান্তির প্রতীক।
যে দ্বীপে একসময় রক্তের স্রোত বইত, সেখানে আজ মৌমাছির গুনগুন ধ্বনি, শিশুর হাসি আর প্রভাতের আলোয় ভেসে যায় জীবনের জয়গান।
এই মুক্তি ছিল না কেবল প্রশাসনিক—এটি ছিল রক্তে লেখা আত্মত্যাগের ইতিহাস।
আমরাই সেই দ্বীপের সন্তান—
যারা প্রতিহিংসার বদলে উন্নয়নকে বেছে নিয়েছে,
যারা ভূমিহীনদের মুক্তির পথ রচনা করেছে।
শেষ প্রশ্ন ও উত্তরহীন সত্য
আজ দ্বীপবাসীর মুখে একটাই প্রশ্ন—
ভূমিহীন জনপদের মুক্তির অগ্রনায়ক কে?
ইতিহাসের পাতা উল্টালে দেখা যায়—
ফৌজিয়া নামের এক দ্বীপকন্যা এখনো খুঁজে ফিরছেন সেই উত্তর—
সত্যের প্রত্যয়ে, পরিবর্তনের স্বপ্নে,
আর মানুষের মুক্তির প্রতিশ্রুতিতে।