November 11, 2026, 6:43 pm
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

খোলা বার্তা নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য সম্ভাবনাময় প্ল্যাটফর্ম : অতিথি সাংবাদিকরা

মোঃ সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

খোলা বার্তা নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য সম্ভাবনাময় প্ল্যাটফর্ম : অতিথি সাংবাদিকরা

মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ

নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য অনলাইন সংবাদমাধ্যম খোলা বার্তা একটি সম্ভাবনাময় ও কার্যকর প্ল্যাটফর্ম—এমন মন্তব্য করেছেন অতিথি সাংবাদিকরা।

শনিবার দুপুরে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ভুইয়াগাতি এলাকায় অবস্থিত খোলা বার্তা’র বার্তা ও বাণিজ্য কার্যালয় পরিদর্শন করেন প্রতিষ্ঠানটির উপদেষ্টা সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের সিনিয়র সাংবাদিক দীপক কুমার কর এবং উপদেষ্টা ও দৈনিক আমাদের সময় পত্রিকার সিনিয়র সাংবাদিক আশরাফ আলী।

পরিদর্শনকালে অতিথিরা খোলা বার্তা’র সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় দীপক কুমার কর বলেন,
“বর্তমান সময়ে অনলাইন সাংবাদিকতার গুরুত্ব অনেক বেড়েছে। খোলা বার্তা স্থানীয় পর্যায়ের সংবাদ পেশাদারিত্বের সঙ্গে উপস্থাপন করছে, যা প্রশংসনীয়। নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা বজায় রাখতে পারলে এ মাধ্যম পাঠকের আস্থা অর্জনের মাধ্যমে আরও এগিয়ে যাবে।”

দৈনিক আমাদের সময় পত্রিকার সিনিয়র সাংবাদিক আশরাফ আলী বলেন,
“খোলা বার্তা নতুন প্রজন্মের একঝাঁক সাংবাদিকদের জন্য একটি ভালো প্ল্যাটফর্ম। নিয়মিত প্রশিক্ষণ ও নৈতিক সাংবাদিকতার চর্চা অব্যাহত থাকলে পাঠকের আস্থা আরও সুদৃঢ় হবে।”

এ সময় খোলা বার্তা’র সম্পাদক ও প্রকাশক একরামুল হক এবং প্রধান নির্বাহী সাইদুল ইসলাম আবির অতিথিদের স্বাগত জানান এবং প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

পরিদর্শন শেষে সম্পাদক ও প্রকাশক এবং প্রধান নির্বাহী অতিথিদের হাতে শুভেচ্ছা উপহার সামগ্রী তুলে দেন।

এর আগে শুক্রবার খোলা বার্তা’র কয়েকজন সাংবাদিকের হাতে পরিচয়পত্র প্রদান করা হয়। এ সময় সাংবাদিকসহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে খোলা বার্তা’র অফিস স্টাফ, অফিস ভবনের স্বত্বাধিকারী মো. রেজাউল করিম খান সহ অন্যান্য শুভানুধ্যায়ী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা