November 11, 2026, 2:27 pm
শিরোনাম :
সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা লালমনিরহাটে ড্রাম ট্রাকের চাপায় সাবেক সেনা সদস্য নিহত, আহত ১ মাদকের বিস্তার রোধে কালাইয়ে সচেতনতামূলক সমাবেশ, সুস্থ প্রজন্ম গঠনে সামাজিক আন্দোলনের আহ্বান আওয়ামীলীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগে বিএনপি নেতাকে ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ

স্ট্রিট ফুড প্রশিক্ষণে অংশ নিচ্ছেন তরুণ-তরুণী

মানব বার্তা ডিজিটাল ডেস্ক

স্ট্রিট ফুড প্রশিক্ষণে অংশ নিচ্ছেন তরুণ-তরুণী

আত্মকর্মসংস্থান সৃষ্টি ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে ৩০ জন উদ্যমী তরুণ ও তরুণী স্ট্রিট ফুড বিষয়ক একটি বিশেষ প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করছেন। ঢাকার মিরপুরে অবস্থিত মুনমুন যুব একাডেমিতে এই প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে। অভিজ্ঞ মাস্টার ট্রেইনার মুনমুন আপার তত্ত্বাবধানে বাস্তবভিত্তিক এই কোর্সটি পরিচালিত হচ্ছে, যেখানে প্রশিক্ষণার্থীদের হাতে-কলমে শেখানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারীদের স্ট্রিট ফুড প্রস্তুতের বিভিন্ন কৌশল শেখানো হচ্ছে। এর মধ্যে রয়েছে জনপ্রিয় ও চাহিদাসম্পন্ন খাবার প্রস্তুত, স্বাস্থ্যসম্মত রান্না পদ্ধতি, খাদ্য নিরাপত্তা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার নিয়মাবলি। পাশাপাশি খাবারের আকর্ষণীয় উপস্থাপন কৌশল, স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা শুরু করার প্রাথমিক ধারণা এবং ক্রেতা ব্যবস্থাপনা সম্পর্কেও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

মুনমুন যুব একাডেমির পক্ষ থেকে জানানো হয়, বর্তমান সময়ে স্ট্রিট ফুড একটি সম্ভাবনাময় খাত হিসেবে গড়ে উঠেছে। অল্প পুঁজিতে দ্রুত আয় করার সুযোগ থাকায় তরুণ-তরুণীদের মধ্যে এ খাতে আগ্রহ বাড়ছে। সেই লক্ষ্যকে সামনে রেখে প্রশিক্ষণার্থীদের বাস্তব অভিজ্ঞতা প্রদান এবং উদ্যোক্তা হিসেবে গড়ে তোলাই এই কোর্সের মূল উদ্দেশ্য।

প্রশিক্ষণে অংশ নেওয়া তরুণ-তরুণীরা জানান, এ ধরনের ব্যবহারিক প্রশিক্ষণ তাদের আত্মবিশ্বাস বাড়াচ্ছে এবং ভবিষ্যতে নিজের উদ্যোগে কিছু করার সাহস জোগাচ্ছে। অনেকেই জানান, প্রশিক্ষণ শেষে তারা নিজ নিজ এলাকায় ছোট পরিসরে স্ট্রিট ফুড ব্যবসা শুরু করার পরিকল্পনা করছেন। এতে যেমন বেকারত্ব কমবে, তেমনি স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হবে বলে তারা আশা প্রকাশ করেন।

আয়োজকরা আরও জানান, প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করা হবে, যাতে তারা বাস্তব জীবনে শেখা জ্ঞান প্রয়োগ করতে পারেন। এ ধরনের উদ্যোগ তরুণ সমাজকে আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা