November 11, 2026, 2:42 pm
শিরোনাম :
সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা লালমনিরহাটে ড্রাম ট্রাকের চাপায় সাবেক সেনা সদস্য নিহত, আহত ১ মাদকের বিস্তার রোধে কালাইয়ে সচেতনতামূলক সমাবেশ, সুস্থ প্রজন্ম গঠনে সামাজিক আন্দোলনের আহ্বান আওয়ামীলীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগে বিএনপি নেতাকে ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ

**লামায় জামায়াতে ইসলামীর কর্মী ও সহযোগী সম্মেলন অনুষ্ঠিত**

Reporter Name

**লামায় জামায়াতে ইসলামীর কর্মী ও সহযোগী সম্মেলন অনুষ্ঠিত**
মোঃ আবু বক্কর সিদ্দিক, বান্দরবান প্রতিনিধি

বান্দরবান জেলার লামা উপজেলার ৫ নং সরই ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মী ও সহযোগী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর ২০২৫) বিকেল ৪টায় অনুষ্ঠিত এই সম্মেলনে এলাকার নেতাকর্মীরা ব্যাপকভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কাজী মোঃ ইব্রাহীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক মাওলানা ডঃ মুহাম্মদ ফরিদুল আলম।

বক্তারা বলেন, দেশে ন্যায়ভিত্তিক সমাজ ও নৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলনের বিকল্প নেই। তারা আরও বলেন, “সৃষ্টিকর্তার আইনই চলবে” — এই আদর্শকে ধারণ করে জনগণের ভোটের মাধ্যমে পরিবর্তন আনতে হবে। বক্তারা আগামী নির্বাচনে এডভোকেট আবুল কালাম আজাদ কে বিজয়ী করতে উপস্থিত সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সম্মেলনে উপস্থিত নেতাকর্মীরা ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় সংগঠনের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং জনসেবামূলক কার্যক্রমে আরও সক্রিয় ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা