November 11, 2026, 2:36 pm
শিরোনাম :
সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা লালমনিরহাটে ড্রাম ট্রাকের চাপায় সাবেক সেনা সদস্য নিহত, আহত ১ মাদকের বিস্তার রোধে কালাইয়ে সচেতনতামূলক সমাবেশ, সুস্থ প্রজন্ম গঠনে সামাজিক আন্দোলনের আহ্বান আওয়ামীলীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগে বিএনপি নেতাকে ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ

মানব বার্তা ডিজিটাল ডেস্ক

ফরিদপুরের সালথায় দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫,
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ

দৈনিক মানববার্তা
ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (৬ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে। সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সূত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক বিরোধ চলছিল। সোমবার সকালে এক পক্ষের লোকজন মাঠের পাশে বসে আলোচনা করছিলেন। এ সময় অপর পক্ষের সমর্থকরা সেখানে গিয়ে তর্কে জড়িয়ে পড়ে। পরে তা সংঘর্ষে রূপ নেয়। উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে অন্তত ১৫ জন আহত হন।
সংঘর্ষের খবর পেয়ে সালথা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে পুনরায় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে, তবে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে এলাকা এখন শান্ত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা