September 24, 2026, 7:58 am
শিরোনাম :
জলঢাকায় মকবুল হোসেন হত্যার প্রতিবাদে ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন গোপালগঞ্জে ক্রেডিট ইউনিয়নের কোটি টাকা নিয়ে কর্মচারী উধাও গাছ লাগিয়ে দেশ সাজাতে অনন্য উদ্যোগ: রংপুরে আনসার ও ভিডিপি গোপালগঞ্জেয ডিবি পুলিশ পৃথক অভিযানে ২ কেজি গাজা সহ ২ জন কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার ভোলার তজুমুদ্দিনে দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন দুষ্কৃতিকারী আটক গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক জ্বালানি তেলের রাতারাতি বাড়তি মুনাফার লোভ, প্রতিবাদ করায় ফিলিং স্টেশন মালিকের রডের আঘাতে রক্তাক্ত গ্রাহক! আর শোনা হলো না কীর্তন, জলঢাকায় পিকআপের ধাক্কায় অন্তঃসত্ত্বা স্ত্রীসহ প্রাণ গেল স্বামীর বরিশালের মেহেন্দিগঞ্জে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করা হয় ডিমলায় আনসার-ভিডিপির ১০ দিনের প্রশিক্ষণে চতুর্থ দিনে দুর্যোগ মোকাবিলা প্রশিক্ষণ

এ আই স্মার্ট স্কুল এন্ড কলেজে ব্যতিক্রমী আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন

সুজানগর উপজেলা প্রতিনিধি

এ আই স্মার্ট স্কুল এন্ড কলেজে ব্যতিক্রমী আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন

সুজানগর উপজেলা প্রতিনিধি

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আহাম্মদপুরে ব্যতিক্রমী আয়োজনের মাধ্যমে দিনটি উদযাপন করেছে এ আই স্মার্ট স্কুল এন্ড কলেজ। দিবসটি ঘিরে প্রতিষ্ঠানটির উদ্যোগে এক বর্ণাঢ্য আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়, যেখানে অংশ নেয় বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী ।

অনুষ্ঠানটির উদ্বোধন করেন প্রধান অতিথি মো. আব্দুল আলীম খান, যুগ্ম সাধারণ সম্পাদক, আহাম্মদপুর ইউনিয়ন বিএনপি। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, স্বাধীনতার সঠিক ইতিহাস নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় এবং সময়োপযোগী।

উল্লেখযোগ্য বিষয় হলো, এ আই স্মার্ট স্কুল এন্ড কলেজের আশপাশে মাত্র দুই কিলোমিটার দূরে শহীদ স্মরণিকা উচ্চ বিদ্যালয়, এক কিলোমিটার দূরে বোয়ালিয়া উচ্চ বিদ্যালয় এবং মাত্র ২০০ গজের মধ্যে আহাম্মদপুর আহাম্মাদিয়া দাখিল মাদ্রাসা ও আহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় অবস্থিত। এতগুলো শিক্ষা প্রতিষ্ঠান কাছাকাছি থাকা সত্ত্বেও স্বাধীনতা দিবসের এমন ব্যাপক ও অংশগ্রহণমূলক আয়োজন একমাত্র এ আই স্মার্ট স্কুল এন্ড কলেজই করেছে।

র‌্যালিটি প্রতিষ্ঠান প্রাঙ্গণ থেকে শুরু হয়ে এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় শিক্ষার্থীরা দেশাত্মবোধক স্লোগান ও গান পরিবেশন করে, যা পুরো এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। র‌্যালিতে অংশ নেওয়া শিক্ষার্থীদের উচ্ছ্বাস ও দেশপ্রেম সকলের দৃষ্টি আকর্ষণ করে।

অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটি একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে—শুধু আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলনের মধ্যেই দায়িত্ব শেষ নয়; বরং স্বাধীনতার চেতনা নতুন প্রজন্মের মাঝে জাগ্রত করাই সবচেয়ে বড় দায়িত্ব। এ আই স্মার্ট স্কুল এন্ড কলেজ সেই দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়ে ছাত্র-ছাত্রী ও কিশোরদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে দিনটির গুরুত্ব তুলে ধরেছে।

এ আয়োজন স্থানীয় অভিভাবকদের মাঝেও ইতিবাচক সাড়া ফেলেছে। তারা মনে করেন, বর্তমান প্রজন্মকে দেশের ইতিহাস ও স্বাধীনতার গুরুত্ব বোঝাতে এমন উদ্যোগ আরও বেশি প্রয়োজন। সব মিলিয়ে, মহান স্বাধীনতা দিবস উদযাপনে এ আই স্মার্ট স্কুল এন্ড কলেজ এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা