August 19, 2026, 3:21 am
শিরোনাম :
জলঢাকায় ১৩ বছরের নাবালিকার বিয়ে ঘিরে তোলপাড়: থানায় ৮ জনের বিরুদ্ধে এজাহার, বরের মার ক্ষোভ ও গ্রামের মিশ্র প্রতিক্রিয়া সাংবাদিক লুৎফর সিকদারের মায়ের ৪র্থ তম মৃত্যুবার্ষিকি আজ নূরে মদিনা মাদ্রাসায় শিক্ষককে মারধর, একাধিক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ বড়াইগ্রামে ডোবার পানিতে পড়ে ২ বছরের শিশুর মৃত্যু সিরাজগঞ্জের রায়গঞ্জে এমপির গাড়িতে হামলা ও ভাঙচুর: নিরপেক্ষ তদন্তের দাবি স্থানীয়দের নীলফামারীতে ২ হাজার বৃক্ষরোপণ করল ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন টুঙ্গিপাড়ায় বাশুড়িয়া সেনেরচর উচ্চ বিদ্যালয়ের ভবন বেহাল: আতঙ্কে শিক্ষার্থীরা, দ্রুত সংস্কারের দাবি ডিমলায় তিস্তা সেচ ক্যানেলে ডুবে খালা-ভাগ্নির মর্মান্তিক মৃত্যু নাটোরের সিংড়ায় মহাসমারোহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে গোপালগঞ্জ টু ঢাকা ট্রেন সার্ভিসের সময় পরিবর্তনের দাবি

হাতিয়ায় ৩৫টি অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

ফাতেমা আকতার হাতিয়া ( নোয়াখালী) প্রতিনিধি

হাতিয়ায় ৩৫টি অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

ফাতেমা আকতার
হাতিয়া উপজেলা প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়ায় অবৈধ মৎস্য আহরণ রোধে বিশেষ অভিযান পরিচালনা করে ৩৫টি নিষিদ্ধ বিহুন্দী জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে চরচেঙ্গা থেকে জাহাজমারার মধ্যবর্তী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মৎস্য অধিদপ্তরের প্রতিনিধি গোলাম মহি উদ্দিন (ক্ষেত্রসহকারী) এবং বাংলাদেশ কোস্টগার্ডের সদস্যরা অংশ নেন।

অভিযান চলাকালে নদী ও উপকূলীয় এলাকায় অবৈধভাবে ব্যবহৃত এবং নিষিদ্ধ ঘোষিত মোট ৩৫টি বিহুন্দী জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত এসব জাল তমরদ্দি কোস্টগার্ড পল্টনে নিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।

সংশ্লিষ্টরা জানান, দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ এবং নদী ও উপকূলীয় এলাকায় অবৈধ জাল ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। একই সঙ্গে অবৈধ জাল ব্যবহারকারী ও আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে বলেও তারা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা