November 11, 2026, 8:23 pm
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

হাতিয়ায় পাড়ায় মহল্লায় নৌ-বাহিনীর সতর্ক অবস্থান

মোঃ আরিফ হোসেন নোয়াখালী সদর উপজেলা প্রতিনিধি

হাতিয়ায় পাড়ায় মহল্লায় নৌ-বাহিনীর সতর্ক অবস্থান

মোঃ আরিফ হোসেন।
নোয়াখালী প্রতিনিধি।

নোয়াখালী হাতিয়ায় আইন শৃংখলা রক্ষায় মাঠে নেমেছে নৌ-বাহিনী। বাহিনীর একাধিক টিম প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত প্রত্যান্ত অঞ্চলে মহড়া দিচ্চেন। সন্ধ্যার পর ও বিভিন্ন সড়কে টহল দিতে দেখা যায় এই বাহিনীকে।

হাতিয়া একটি বিচ্চিন্ন দ্বীপ এলাকা হওয়ায় এখানে পুলিশ ও কোষ্টগার্ডের সাথে নৌ-বাহিনীকে দায়িত্ব দেওয়া হয়। গত বছর ৫ আগষ্ট সরকার পরিবর্তনের পর থেকে হাতিয়াতে নৌ-বাহিনী অবস্থান করছে। দ্বীপ সরকারি কলেজের একটি ছাত্রাবাসে অস্থায়ী ক্যাম্প স্থাপন করে তারা তাদের কার্যক্রম চালিয়ে আসছে।

তবে নির্বাচনকে সামনে রেখে এই বাহিনীর সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। ২০ জানুয়ারী হাতিয়াতে অতিরিক্ত নৌ-বাহিনী নিয়োগ করা হয়েছে। প্রতিদিন বাহিনীর সদস্যরা হাতিয়ার নলচিরা ঘাট থেকে শুরু করে নিঝুমদ্বীপ পর্যন্ত টহল দিচ্চেন। কখনো গাড়ীতে কখনো পায়ে হেটে তারা দায়িত্ব পালন করছে।

ইতিমধ্যে নৌ- বাহিনীর সদস্যরা হাতিয়াতে অস্ত্র উদ্ধার, সন্ত্রাসীদের গ্রেফতার ও অপারেশন ডেভিল হান্টে গুরুত্বপূর্ণ ভ’মিকা পালন করে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা