August 20, 2026, 3:18 am
শিরোনাম :
নাটোরের সরকারি কর্মকর্তা  বদলি এবং বিএনপি নেতার বক্তব্য নিয়ে আলোচনা প্রবাসীর বাইক নিয়ে উধাও লালমনিরহাটের রুবেল, উদ্ধারের আশায় আদিতমারীতে ভুক্তভোগী নানা আয়োজনের মধ্য দিয়ে হাতিয়ার চরকিং ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন জলঢাকায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বোরহানউদ্দিনে ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করলেন স্বেচ্ছাসেবক দল জনগণের মতামত উপেক্ষা নয়, রায়গঞ্জ সদরে টিটিসি স্থাপনের দাবি গোপালগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার জলঢাকায় ১৩ বছরের নাবালিকার বিয়ে ঘিরে তোলপাড়: থানায় ৮ জনের বিরুদ্ধে এজাহার, বরের মার ক্ষোভ ও গ্রামের মিশ্র প্রতিক্রিয়া সাংবাদিক লুৎফর সিকদারের মায়ের ৪র্থ তম মৃত্যুবার্ষিকি আজ নূরে মদিনা মাদ্রাসায় শিক্ষককে মারধর, একাধিক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ

সুন্দরগঞ্জে সেনাবাহিনীর চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান

মোঃ মহিবুল্লাহ মেহেদী গাইবান্ধা জেলা প্রতিনিধি

সুন্দরগঞ্জে সেনাবাহিনীর চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান

মোঃ মহিবুল্লাহ মেহেদী
জেলা প্রতিনিধি, গাইবান্ধা

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে বাংলাদেশ সেনাবাহিনীর চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার (২৩/০১/২০২৬ খ্রিঃ) সকাল থেকে উপজেলার প্রধান সড়ক, বাজার এলাকা ও গুরুত্বপূর্ণ মোড়গুলোতে সেনাবাহিনীর সদস্যরা চেকপোস্ট স্থাপন করে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করেন। এ সময় মোটরসাইকেল, প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহনের কাগজপত্র যাচাই করা হয়।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যে কোনো ধরনের নাশকতা, অবৈধ অস্ত্র বহন ও অপরাধমূলক কর্মকাণ্ড রোধে এই তল্লাশি অভিযান পরিচালনা করা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

চেকপোস্ট ও তল্লাশি অভিযানের ফলে এলাকায় সাধারণ মানুষের মাঝে নিরাপত্তা বেড়েছে বলে জানান স্থানীয়রা। তারা বলেন, সেনাবাহিনীর তৎপরতায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও নিয়ন্ত্রণে থাকবে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা