August 19, 2026, 2:05 am
শিরোনাম :
জলঢাকায় ১৩ বছরের নাবালিকার বিয়ে ঘিরে তোলপাড়: থানায় ৮ জনের বিরুদ্ধে এজাহার, বরের মার ক্ষোভ ও গ্রামের মিশ্র প্রতিক্রিয়া সাংবাদিক লুৎফর সিকদারের মায়ের ৪র্থ তম মৃত্যুবার্ষিকি আজ নূরে মদিনা মাদ্রাসায় শিক্ষককে মারধর, একাধিক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ বড়াইগ্রামে ডোবার পানিতে পড়ে ২ বছরের শিশুর মৃত্যু সিরাজগঞ্জের রায়গঞ্জে এমপির গাড়িতে হামলা ও ভাঙচুর: নিরপেক্ষ তদন্তের দাবি স্থানীয়দের নীলফামারীতে ২ হাজার বৃক্ষরোপণ করল ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন টুঙ্গিপাড়ায় বাশুড়িয়া সেনেরচর উচ্চ বিদ্যালয়ের ভবন বেহাল: আতঙ্কে শিক্ষার্থীরা, দ্রুত সংস্কারের দাবি ডিমলায় তিস্তা সেচ ক্যানেলে ডুবে খালা-ভাগ্নির মর্মান্তিক মৃত্যু নাটোরের সিংড়ায় মহাসমারোহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে গোপালগঞ্জ টু ঢাকা ট্রেন সার্ভিসের সময় পরিবর্তনের দাবি

সুন্দরগঞ্জে যৌথ বাহিনীর রাত্রীকালীন টহল ও চেকপোস্ট, নিরাপত্তা জোরদার

মুহিবুল্লাহ মেহেদী সুন্দরগঞ্জ উপজেলা প্রতিনিধি

সুন্দরগঞ্জে যৌথ বাহিনীর রাত্রীকালীন টহল ও চেকপোস্ট, নিরাপত্তা জোরদার

মোঃ মহিবুল্লাহ মেহেদী
উপজেলা প্রতিনিধি, সুন্দরগঞ্জ (গাইবান্ধা)

আসন্ন ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৯ গাইবান্ধার-১ সুন্দরগঞ্জ আসনে নিরাপত্তা ব্যবস্তা জোরদার করেছে যৌথ বাহিনী। শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন ভোটগ্রহণ নিশ্চিত করতে উপজেলার ১৫টি ইউনিয়নের ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র এবং চরাঞ্চলে বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে। নির্বাচনকে ঘিরে মাদক সেবন ও সন্ত্রাসী তৎপরতা প্রতিরোধে এবং অবৈধ অস্ত্র উদ্ধারে বেলকা বাজারের সামনে যৌথ বাহিনীর চেকপোস্ট স্থাপন করে তল্লাশি অভিযান পরিচালনা করেন । এ সময় অবৈধ অস্ত্র ও সন্দেহজনক কার্যক্রমের ওপর কড়া নজর রাখা হয়।

শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা ৬ টা থেকে রাত ১২টা পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী ও সুন্দরগঞ্জ উপজেলা পুলিশের সমন্বয়ে এই চেকপোস্ট কার্যক্রম পরিচালিত হয়। অভিযানে সড়কে চলাচলকারী মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি চালানো হয়। পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তি যানবাহনের মালামাল পরীক্ষা এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়।

যৌথ বাহিনীর সংশ্লিষ্ট সূত্র জানায়, সুন্দরগঞ্জে পরিচালিত এই চেকপোস্ট কার্যক্রমের মাধ্যমে অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক নিয়ন্ত্রণ এবং সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে । নির্বাচনকে কেন্দ্র করে কেউ যাতে কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে জন্য যৌথবাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

স্থানীয়রা জানান, গত কয়েক দিন ধরে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের নিয়মিত টহল এবং সক্রিয় উপস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ বৃদ্ধি পেয়েছে। ভোটের পরিবেশ স্বাভাবিক ও শান্ত রয়েছে, পাশাপাশি ভোটারদের মধ্যে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার ব্যাপারে আস্থা তৈরি হয়েছে।প্রশাসনের কঠোর নজরদারিতে সুন্দরগঞ্জে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের পরিবেশ গড়ে উঠছে বলে মনে করছেন স্থানীয় সংশ্লিষ্টরা।একই সঙ্গে উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতিও আগের তুলনায় উন্নতির দিকে যাচ্ছে।

এদিকে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা নিয়মিতভাবে উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করছেন। পাশাপাশি যোগাযোগ বিচ্ছিন্ন দুর্গম চরাঞ্চলগুলোতে দেশীয় যান ব্যবহার করে টহল ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে স্বস্তি ও আশার সঞ্চার হয়েছে।

সুন্দরগঞ্জ আর্মি ক্যাম্প সূত্র জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জনগণের জানমাল নিরাপত্তা নিশ্চিত করা, এলাকা মাদকমুক্ত রাখা এবং অবৈধ অস্ত্র উদ্ধারে সেনাবাহিনী সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। নির্বাচনকালীন সময় পর্যন্ত এসব নিরাপত্তামূলক কার্যক্রম আরও জোরদার করা হবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা