November 12, 2026, 3:42 am
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জ-৩ আসনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর ভোটের প্রস্তুতি সম্পন্ন

মোঃ সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ-৩ আসনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর ভোটের প্রস্তুতি সম্পন্ন

মো: সিমান্ত তালুকদার

রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি
সিরাজগঞ্জ।

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ ও তাড়াশ) আসনে মোট ৪ লাখ ৪১ হাজার ৫৫২ জন ভোটার আগামীকাল ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, নির্বাচনের দিন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখা হবে।

বুধবার সকালে রায়গঞ্জ উপজেলা পরিষদ চত্বরে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ভিপি আয়নুল হক ও ১১ দলীয় ঐক্য জোটের রিকশা প্রতীকের প্রার্থী মুফতি আব্দুর রউফের পক্ষে তাদের দলীয় নেতা-কর্মী ও সমর্থকেরা একত্রিত হয়ে নির্বাচনে সু-শৃঙ্খল অংশগ্রহণের অঙ্গীকার করেন।

ভিপি আয়নুল হক বলেন, “সবাই মিলে শান্তিপূর্ণ ও স্বচ্ছ পরিবেশে ভোট দিন। কোনও অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সেটাই আমাদের লক্ষ্য। ভোট দিন যেন উৎসবের মতো হয়।”

মুফতি আব্দুর রউফের পক্ষে ১১ দলীয় ঐক্য জোটের নেতা কর্মীরা বলেন, “আমরা সকল প্রার্থীর প্রতি সম্মান রেখে শান্তিপূর্ণ ও স্বচ্ছ নির্বাচনের জন্য মাঠে কাজ করছি। ভোটারদের উৎসাহিত করছি যাতে তারা দায়িত্বশীলভাবে ভোটাধিকার প্রয়োগ করেন।”

উভয় প্রার্থী নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণকারীদের শান্তিপূর্ণ আচরণ ও ভোটের দিন উৎসবমুখর পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়েছেন।

এদিকে, আসনের সব ভোটকেন্দ্রে নির্বাচনী প্রস্তুতিও সম্পন্ন হয়েছে। বুধবার সকাল থেকে তাড়াশ ও রায়গঞ্জ উপজেলা পরিষদের হলরুম থেকে ব্যালট পেপার, ব্যালট বাক্স, ভোটার তালিকা, সিল ও অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম ভোটকেন্দ্রে বিতরণ করা হয়েছে। প্রশাসনিক পাহারার মাধ্যমে সরঞ্জামগুলো নিরাপদে কেন্দ্রে পৌঁছানোর ব্যবস্থা করা হয়। প্রিজাইডিং কর্মকর্তাদের তত্ত্বাবধানে কেন্দ্র ব্যবস্থাপনার কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা