August 20, 2026, 7:25 am
শিরোনাম :
নাটোরের সরকারি কর্মকর্তা  বদলি এবং বিএনপি নেতার বক্তব্য নিয়ে আলোচনা প্রবাসীর বাইক নিয়ে উধাও লালমনিরহাটের রুবেল, উদ্ধারের আশায় আদিতমারীতে ভুক্তভোগী নানা আয়োজনের মধ্য দিয়ে হাতিয়ার চরকিং ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন জলঢাকায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বোরহানউদ্দিনে ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করলেন স্বেচ্ছাসেবক দল জনগণের মতামত উপেক্ষা নয়, রায়গঞ্জ সদরে টিটিসি স্থাপনের দাবি গোপালগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার জলঢাকায় ১৩ বছরের নাবালিকার বিয়ে ঘিরে তোলপাড়: থানায় ৮ জনের বিরুদ্ধে এজাহার, বরের মার ক্ষোভ ও গ্রামের মিশ্র প্রতিক্রিয়া সাংবাদিক লুৎফর সিকদারের মায়ের ৪র্থ তম মৃত্যুবার্ষিকি আজ নূরে মদিনা মাদ্রাসায় শিক্ষককে মারধর, একাধিক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ

সিরাজগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে চেকপোস্ট জোরদার

মোঃ সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে চেকপোস্ট জোরদার

মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

[২৪ ডিসেম্বর ২০২৫ খ্রি.]
সিরাজগঞ্জ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ জনগণের জানমাল নিরাপত্তা নিশ্চিত করতে জেলার সকল থানা এলাকায় চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে। সিরাজগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার) মহোদয়ের নির্দেশক্রমে এই বিশেষ নিরাপত্তামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, চেকপোস্ট কার্যক্রমের মূল লক্ষ্য হলো চিহ্নিত সন্ত্রাসী, অবৈধ অস্ত্রধারী, মাদক কারবারি এবং বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের চলাচল প্রতিরোধ করা। পাশাপাশি গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং যেকোনো ধরনের সন্দেহভাজন কর্মকাণ্ড আগেভাগেই শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা।
জেলার গুরুত্বপূর্ণ প্রবেশপথ, মহাসড়ক, আঞ্চলিক সড়ক ও জনবহুল এলাকায় স্থাপিত চেকপোস্টগুলোতে যানবাহন তল্লাশি, সন্দেহভাজন ব্যক্তি যাচাই-বাছাই এবং প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করা হচ্ছে। এতে করে অপরাধমূলক কর্মকাণ্ড দমনে পুলিশের তৎপরতা আরও জোরদার হয়েছে।
চেকপোস্ট কার্যক্রমে জেলা পুলিশের সকল পর্যায়ের অফিসার ও ফোর্স সক্রিয়ভাবে উপস্থিত থেকে দায়িত্ব পালন করছেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জনগণের নিরাপত্তাই পুলিশের প্রধান অগ্রাধিকার। তাই আইন-শৃঙ্খলা পরিস্থিতি যাতে কোনোভাবেই বিঘ্নিত না হয়, সেজন্য নিয়মিত তদারকি ও মনিটরিং করা হচ্ছে।
এ বিষয়ে স্থানীয় সাধারণ জনগণ চেকপোস্ট জোরদার করায় সন্তোষ প্রকাশ করেছেন। তাদের মতে, পুলিশের এই উদ্যোগের ফলে এলাকায় অপরাধ প্রবণতা হ্রাস পাবে এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত হবে। অনেকেই আইন-শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের এ ধরনের কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন।
জেলা পুলিশ আরও জানায়, আসন্ন সময়েও এই চেকপোস্ট কার্যক্রম অব্যাহত থাকবে এবং প্রয়োজন অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সকলের সহযোগিতা কামনা করেছে পুলিশ প্রশাসন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা