সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময় সভা-
মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।
সিরাজগঞ্জের সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমাম জাফর সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেছেন। আজ শুক্রবার সকাল ১০টায় রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় শুরুতে উপস্থিত সাংবাদিকবৃন্দ ওসি ইমাম জাফরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পরে সাংবাদিকদের পরিচয় পর্ব শেষে মূল আলোচনা শুরু হয়। সংগঠনের সভাপতি সাহেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সাংবাদিকরা সলঙ্গায় অপরাধ দমন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং সঠিক তথ্য যাচাইয়ের ক্ষেত্রে পুলিশের সহযোগিতার বিষয়ে নানা মতামত তুলে ধরেন। তারা সংবাদ প্রকাশের আগে তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য থানা পুলিশের বক্তব্য ও সহযোগিতা কামনা করেন।
ওসি ইমাম জাফর তার বক্তব্যে বলেন, সলঙ্গার আইন-শৃঙ্খলার উন্নয়নে সততা ও নিষ্ঠার সঙ্গে সর্বোচ্চ দায়িত্ব পালন করবেন। তিনি সাংবাদিকদের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়ে আরও বলেন, পুলিশ ও গণমাধ্যম একে অপরের পরিপূরক। উভয়ে একসাথে কাজ করলে সমাজের অপরাধ দমন ও জনসচেতনতা বৃদ্ধি সহজ হয়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশ প্রস্তুত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) মনোজিত কুমার নন্দী, সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাহেদ আলী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মন্টু, সাংগঠনিক সম্পাদক কে.এম. আল আমিন, সহ-সভাপতি আনিসুর রহমান, সহ-সাধারণ সম্পাদক হোসেন আলী, মহিলা বিষয়ক সম্পাদিকা জি.এম. স্বপ্না, কার্যকরী সদস্য এম. কারিকুল ইসলাম সুমন, কার্যকরী সদস্য সোহেল রানা, সদস্য আখতার হোসেন হিরন, আব্দুর রহিম ও সুলতান মাহমুদ প্রমুখ।