November 11, 2026, 2:24 pm
শিরোনাম :
সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা লালমনিরহাটে ড্রাম ট্রাকের চাপায় সাবেক সেনা সদস্য নিহত, আহত ১ মাদকের বিস্তার রোধে কালাইয়ে সচেতনতামূলক সমাবেশ, সুস্থ প্রজন্ম গঠনে সামাজিক আন্দোলনের আহ্বান আওয়ামীলীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগে বিএনপি নেতাকে ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ

সম্মিলিত-ঝিলটেক ই–কমার্স পুরস্কার ২০২৫ ঘোষণা

মানব বার্তা ডিজিটাল ডেস্ক

সম্মিলিত-ঝিলটেক ই–কমার্স পুরস্কার ২০২৫ ঘোষণা

নারীর ক্ষমতায়ন ও ই–কমার্স খাতে বিশেষ অবদান রাখা ১০ নারী উদ্যোক্তা সম্মাননা পেলেন

বিশ্ব নারী উদ্যোক্তা দিবস উপলক্ষে “সম্মিলিত উদ্যোক্তা ফোরাম” ও “ঝিলটেক ই–কমার্স জোন”-এর যৌথ উদ্যোগে ঘোষণা করা হলো সম্মিলিত-ঝিলটেক ই–কমার্স পুরস্কার ২০২৫। গতকাল রবিবার (১৬ নভেম্বর ২০২৫) বিকাল ৪টায় আয়োজক কর্তৃপক্ষ এই ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে।

ই-কমার্স খাতসহ নারীর ক্ষমতায়ন, সৃজনশীলতা ও সামাজিক অবদান বিবেচনায় দীর্ঘ মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে এ বছরের জন্য ১০ জন নারী উদ্যোক্তাকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। নির্বাচন প্রক্রিয়ায় পূর্ণ গোপনীয়তা বজায় রেখেই স্বচ্ছতার সঙ্গে সেরা উদ্যোক্তাদের নাম ঘোষণা করা হয়েছে।

সম্মিলিত-ঝিলটেক ই–কমার্স পুরস্কার ২০২৫ পেয়েছেন যাঁরা—

১. তানিয়া পারভীন তামান্না – নারী উদ্যোক্তা
২. শরীফা সুলতানা – নারী উদ্যোক্তা
৩. জেবুন্নেছা জামান চুমকি – নারী উদ্যোক্তা
৪. প্লাবনী ইয়াসমিন – নারী উদ্যোক্তা
৫. শিরিন আকতার – নারী উদ্যোক্তা
৬. রোমেনা আক্তার – নারী উদ্যোক্তা
৭. রুপা পারভীন – নারী উদ্যোক্তা
৮. নাসরিন আক্তার – নারী উদ্যোক্তা
৯. ফারহানা খানম বুবলী – নারী উদ্যোক্তা
১০. নুসরাত জাহান আশা – নারী উদ্যোক্তা

সম্মাননা প্রদানের মূল উদ্দেশ্য—সমাজে ইতিবাচক পরিবর্তন আনয়নকারী, সংগ্রামী, উদ্যমী ও সফল নারীদের সামনে তুলে ধরা, যাতে ভবিষ্যৎ প্রজন্ম অনুপ্রাণিত হয়ে সাহস ও আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যেতে পারে।

আয়োজক হিসেবে উপস্থিত ছিলেন—

এস এম দেলোয়ার জাহান
প্রতিষ্ঠাতা ও সভাপতি, সম্মিলিত উদ্যোক্তা ফোরাম
উপদেষ্টা, ঝিলটেক ই–কমার্স জোন
আহবায়ক, সম্মিলিত–ঝিলটেক ই–কমার্স পুরস্কার উদযাপন পর্ষদ ২০২৫
মাদারীপুর, ঢাকা, বাংলাদেশ

নারী উদ্যোক্তাদের হাত ধরেই ই–কমার্স খাত আরও এগিয়ে যাবে—এমন প্রত্যয় ব্যক্ত করে আয়োজকরা ভবিষ্যতেও এ ধরনের সম্মাননা অব্যাহত রাখার ঘোষণা দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা