November 11, 2026, 10:38 pm
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

শাহজাদপুরে নবজাত শিশুকে গলায় টিপে হ/ত্যা।

মোঃ সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

শাহজাদপুরে নবজাত শিশুকে গলায় টিপে হ/ত্যা করলো মা।

মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

শাহজাদপুরে মায়ের হাতেই প্রাণ গেল নবজাতকের

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় জন্মের পর এক নবজাতককে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। শিশুটির মা ও পরিবারের অন্যান্য সদস্যরা ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।

বুধবার (৩১ ডিসেম্বর) নবজাতককে হত্যা করে মাটি চাপা দেওয়ার চেষ্টা করা হয় বলে স্থানীয়রা জানান। উপজেলার পোরজনা ইউনিয়নের বাচড়া ভুতের দিয়ার গ্রামের জান্নাতুল ফেরদৌসের বাড়িতে এ ঘটনা ঘটে। ওই নবজাতকের মা জান্নাতুল ফেরদৌস গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, এক বছর আগে জান্নাতুল ফেরদৌসের বিয়ে হয়েছিল নন্দলালপুর গ্রামের করিম মণ্ডলের সঙ্গে। ছয় মাস সংসার করার পর পারিবারিক অসন্তোষের কারণে স্বামীকে ডিভোর্স দিয়ে বাবার বাড়িতে ফিরে যান জান্নাতুল।

এরপর করিম মণ্ডল দ্বিতীয় বিয়ে করেন।
পরবর্তীতে গত ২৭ অক্টোবর করিম মণ্ডলকে তার দ্বিতীয় স্ত্রীর পরকীয়া প্রেমিকের পরামর্শে অতিরিক্ত গ্যাস্টিকের ট্যাবলেট খাইয়ে হত্যা করেছেন -এমন অভিযোগ ওঠে। এদিকে জান্নাতুলের গর্ভে করিমের সন্তান ধীরে ধীরে বেড়ে উঠলেও বিষয়টি গোপন রাখে পরিবার।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে বাবার বাড়িতে একটি কন্যাসন্তান প্রসবের পর নবজাতককে হত্যা করে বাড়ির বাথরুমে রাখা হয়। ভোরে মাটি চাপা দিতে গর্ত করার সময় স্থানীয়রা বিষয়টি টের পান। ঘটনা জানাজানি হলে মা জান্নাতুল ও স্বজনরা পালিয়ে যান। ভোরের ঘটনা হলেও এখন পর্যন্ত স্থানীয় থানা পুলিশের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

এদিন বিকেল সাড়ে ৪টায় শাহজাদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, আমাদের কাছে এসে এখনো কেউ নিজ থেকে কিছু জানায়নি। আমি এবং সহকারী পুলিশ সুপার মহোদয় ঘটনাস্থলের উদ্দেশে রওয়ানা হয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা