November 11, 2026, 4:16 pm
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

শাপলা কলি প্রতিক নিয়েই এনসিপির যাত্রা শুরু

Reporter Name

শাপলা কলি প্রতিক নিয়েই এনসিপির যাত্রা শুরু

নয়ন আলী পঞ্চগড় জেলা প্রতিনিধি

অবশেষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে নিজেদের প্রতীক— “শাপলা কলি”। এ ঘোষণার মধ্য দিয়ে দলটি দেশের রাজনীতির ময়দানে আনুষ্ঠানিকভাবে নতুন অধ্যায়ের সূচনা করল। এনসিপির নেতাদের ভাষায়, “শাপলা কলি” প্রতীকটি দলের নবযাত্রার প্রতীক; যা ভবিষ্যতে পূর্ণ প্রস্ফুটিত শাপলা ফুলের মতোই দেশের রাজনীতিতে বিকশিত হবে।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দীনের সঙ্গে বৈঠক করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মূসা

বৈঠক শেষে নাসীরুদ্দীন পাটওয়ারী সাংবাদিকদের জানান, “আমরা নির্বাচন কমিশনে শাপলা, সাদা শাপলা ও শাপলা কলি প্রতীক চেয়ে আবেদন করেছিলাম। অবশেষে ‘শাপলা কলি’ প্রতীকটি আমাদের দেওয়া হয়েছে। তৃণমূল নেতাকর্মীরা এই প্রতীককে অত্যন্ত ইতিবাচকভাবে নিয়েছেন।”

নতুন প্রতীক ঘোষণার পর এনসিপির নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তাদের বিশ্বাস, “শাপলা কলি” প্রতীকটি জনগণের আশা ও ভালোবাসার প্রতীক হয়ে উঠবে।
নেতাকর্মীরা এখন একসুরে বলছেন—
দেশ, জনপদ, রাস্তা গলি— জিতবে এবার শাপলা কলি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা