শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে সিরাজগঞ্জে শোকসভা ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা
মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।
জুলাই গণঅভ্যুত্থানের অগ্রণীনায়ক শহীদ শরিফ ওসমান হাদিকে গুলিবিদ্ধ করে হত্যার অভিযোগ এবং এ ঘটনায় অভিযুক্তদের ভারতে আশ্রয় ও সহায়তা প্রদানের প্রতিবাদে সিরাজগঞ্জে শোকসভা ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
সংগঠকদের পক্ষ থেকে জানানো হয়, আগামী ১৯ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, বাদ জুমা (দুপুর ২টা) সময় সিরাজগঞ্জ জামে মসজিদ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। কর্মসূচিতে শোকসভা শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এই কর্মসূচির আয়োজন করেছে ভারতীয় আগ্রাসন বিরোধী ছাত্র-জনতা ঐক্য, সিরাজগঞ্জ। আয়োজকরা জানান, শহীদ শরিফ ওসমান হাদি জুলাই গণঅভ্যুত্থানের একজন অগ্রণী নায়ক ছিলেন। তার স্মরণে এবং হত্যার বিচার নিশ্চিত করার দাবিতে স্থানীয় ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধভাবে কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
আয়োজকদের ভাষ্য অনুযায়ী, জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় আবারও ঐক্য গড়ে তুলে ন্যায়বিচার ও অধিকার আদায়ের লক্ষ্যে এই কর্মসূচি পালন করা হবে। এ সময় সাবেক আহ্বায়ক সজীব সরকার এবং বর্তমান আহ্বায়ক মুনতাসির মেহেদী, ঈশান অয়ন সহ গতকাল আমরা রাত্রে মিটিং করে এটা সিদ্ধান্ত নিয়েছি একসাথে উপস্থিত থাকার প্রত্যাশাও ব্যক্ত আশা করা হয়।
এবং বিপ্লবী ছাত্র ঐক্য সিরাজগঞ্জের সিনিয়র সহ-সভাপতি আর জাতীয় নাগরিক পার্টি সিরাজগঞ্জ জেলার যুগ্ম সমন্বয়কারী এ বিষয়টি নিশ্চিত করে সংশ্লিষ্ট এলাকার সাধারণ মানুষকে বাদ জুমা যথাসময়ে উপস্থিত থেকে কর্মসূচিকে সফল করার আহ্বান জানিয়েছেন আয়োজকরা