August 19, 2026, 2:04 am
শিরোনাম :
জলঢাকায় ১৩ বছরের নাবালিকার বিয়ে ঘিরে তোলপাড়: থানায় ৮ জনের বিরুদ্ধে এজাহার, বরের মার ক্ষোভ ও গ্রামের মিশ্র প্রতিক্রিয়া সাংবাদিক লুৎফর সিকদারের মায়ের ৪র্থ তম মৃত্যুবার্ষিকি আজ নূরে মদিনা মাদ্রাসায় শিক্ষককে মারধর, একাধিক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ বড়াইগ্রামে ডোবার পানিতে পড়ে ২ বছরের শিশুর মৃত্যু সিরাজগঞ্জের রায়গঞ্জে এমপির গাড়িতে হামলা ও ভাঙচুর: নিরপেক্ষ তদন্তের দাবি স্থানীয়দের নীলফামারীতে ২ হাজার বৃক্ষরোপণ করল ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন টুঙ্গিপাড়ায় বাশুড়িয়া সেনেরচর উচ্চ বিদ্যালয়ের ভবন বেহাল: আতঙ্কে শিক্ষার্থীরা, দ্রুত সংস্কারের দাবি ডিমলায় তিস্তা সেচ ক্যানেলে ডুবে খালা-ভাগ্নির মর্মান্তিক মৃত্যু নাটোরের সিংড়ায় মহাসমারোহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে গোপালগঞ্জ টু ঢাকা ট্রেন সার্ভিসের সময় পরিবর্তনের দাবি

লালমনিরহাটে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরালেন পুলিশ সুপার

মিনহাজুল হক বাপ্পি জেলা প্রতিনিধি লালমনিরহাট

লালমনিরহাটে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরালেন পুলিশ সুপার 

মিনহাজুল হক বাপ্পী, লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ

লালমনিরহাট জেলা পুলিশে পদোন্নতিপ্রাপ্ত এক পুলিশ সদস্যকে আনুষ্ঠানিকভাবে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন পুলিশ সুপার জনাব মোঃ আসাদুজ্জামান। আজ রোববার (০১ ফেব্রুয়ারি) সকালে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে কনস্টেবল হতে এএসআই (নিরস্ত্র) পদে পদোন্নতি পাওয়া ওই সদস্যকে এই ব্যাজ পরিয়ে দেওয়া হয়। 

অনুষ্ঠানে পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত সদস্যকে লালমনিরহাট জেলা পুলিশের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। এ সময় তিনি পেশাদারিত্বের মান বজায় রেখে সততা ও নিষ্ঠার সাথে দেশ ও জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করার জন্য বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। 

র‍্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ শাহাদত হোসেন সুমা, বিপিএম (বার), আরও-১ (রিজার্ভ অফিস) সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা