November 12, 2026, 8:10 pm
শিরোনাম :
পার্বতীপুরে প্রতিবন্ধীবান্ধব দক্ষতা উন্নয়ন বিষয়ক সেশন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে

লামায় ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন, উপকারভোগীদের হাতে কার্ড তুলে দিলেন পার্বত্যমন্ত্রী

রেজাউল করিম রিয়াদ লামা উপজেলা প্রতিনিধি

লামায় ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন, উপকারভোগীদের হাতে কার্ড তুলে দিলেন পার্বত্যমন্ত্রী

রেজাউল করিম রিয়াদ
উপজেলা প্রতিনিধি, বান্দরবান

বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে ৫ জন উপকারভোগীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির শুভ উদ্বোধন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি উপকারভোগীদের হাতে এই কার্ড তুলে দেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “ফ্যামিলি কার্ড উন্নয়নের সিঁড়ি, স্বাবলম্বী হবে এবার প্রতিটি বাড়ি।” পরিবারের সুরক্ষা ও আত্মমর্যাদা নিশ্চিত করতে ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন। এ কর্মসূচির মাধ্যমে সুবিধাবঞ্চিত পরিবারগুলো সরকারি বিভিন্ন সহায়তা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আরও সহজে অন্তর্ভুক্ত হতে পারবে বলে জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান বলেন, সরকারের লক্ষ্য হলো দেশের প্রতিটি পরিবারকে নিরাপত্তা ও উন্নয়নের ধারায় যুক্ত করা। ফ্যামিলি কার্ডের মাধ্যমে দরিদ্র ও অসহায় পরিবারগুলো সহজেই বিভিন্ন সরকারি সুবিধা পাবে এবং ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে উঠবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রামের ৩০০ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব সাচিং প্রু জেরী। এছাড়াও উপস্থিত ছিলেন বান্দরবানের পুলিশ সুপার জনাব মোহাম্মদ আবদুর রহমান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জনাব মিল্টন মুহুরী এবং লামা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মোহাম্মদ মঈন উদ্দিন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিস্ শারমিন আরা রিনি। তিনি বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জেলার পিছিয়ে থাকা পরিবারগুলোকে উন্নয়নের মূল স্রোতে নিয়ে আসা সম্ভব হবে।

এ সময় লামা উপজেলা, লামা পৌরসভা এবং বান্দরবান জেলার বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠান শেষে উপকারভোগীরা সরকারের এ উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের জীবনের মানোন্নয়নে এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা