রায়গঞ্জ প্রেসক্লাবের নতুন সদস্য সাংবাদিক গোলাম মুক্তাদির
মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।
সিরাজগঞ্জের রায়গঞ্জ প্রেসক্লাবে নতুন সদস্য হিসেবে মনোনীত হয়েছেন দৈনিক ডেল্টা টাইমস-এর রায়গঞ্জ প্রতিনিধি সাংবাদিক গোলাম মুক্তাদির। প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি তার পেশাগত দক্ষতা, নীতিনিষ্ঠা এবং স্থানীয় সাংবাদিকতায় সক্রিয় ভূমিকার স্বীকৃতি স্বরূপ তাকে এই সদস্যপদ প্রদান করে।
প্রেসক্লাবের নেতৃবৃন্দ সাংবাদিক গোলাম মুক্তাদিরকে স্বাগত জানিয়ে বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতায় তার অগ্রগামী ভূমিকা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশা করেন।
সদস্যপদ পেয়ে গোলাম মুক্তাদির জানান, তিনি সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং পেশাগত দায়বদ্ধতা বজায় রেখে কাজ করে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছেন।