November 13, 2026, 4:19 am
শিরোনাম :
পার্বতীপুরে প্রতিবন্ধীবান্ধব দক্ষতা উন্নয়ন বিষয়ক সেশন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে

রায়গঞ্জে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার মামলায় ফাহিম বিশ্বাস কারাগারে

মোঃ সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

রায়গঞ্জে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার মামলায় ফাহিম বিশ্বাস কারাগারে

মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় একটি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক ফাহিম বিশ্বাসকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) রায়গঞ্জ আমলি আদালতে ফাহিম বিশ্বাসসহ দুইজন আসামি জামিন আবেদন করেন। শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আইভীন আক্তার ফাহিম বিশ্বাসের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে তার সহযোগী মোন্তাসিরকে জামিন প্রদান করা হয়।
কোর্ট পরিদর্শক রওশন ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতের আদেশ অনুযায়ী ফাহিম বিশ্বাসকে জেলহাজতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত রবিবার (২৮ ডিসেম্বর) দুপুরে রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাজারে একটি হার্ডওয়্যার দোকানে হামলা চালিয়ে ভাঙচুর ও দোকান মালিককে মারধরের ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।
এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী সজিব রেজা সালমান বাদী হয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক ফাহিম বিশ্বাসসহ ১০ থেকে ১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ ইতোমধ্যে ঘটনার সঙ্গে জড়িত আরও দুইজনকে গ্রেপ্তার করেছে।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা