November 11, 2026, 9:04 pm
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

মহৎ কাজে সহযোগিতা করতে পেরে আনন্দিত হয়েছেন লোহাগাড়া প্রেসক্লাব

নুরুল আমিন লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি

মহৎ কাজে সহযোগিতা করতে পেরে আনন্দিত হয়েছেন লোহাগাড়া প্রেসক্লাব

নুরুল আমিন লোহাগড়া (চট্টগ্রাম) প্রতিনিধচি

দক্ষিণ চট্টগ্রাম লোহাগাড়ায় একটি মহৎকাজের আয়োজন করেছেন লোহাগাড়া প্রেসক্লাব। এই কল্যাণমূলক কাজের ধরন ছিল দুঃখী মানুষের মাঝে শীতবস্ত্র রেক, বিতরণ করা। তাহা প্রেস ক্লাবের পক্ষ থেকে পত্রিকার হকারদের এবং অসহায় গরিব দুঃখী মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।(১৪ জানুয়ারি) (বুধবার) বিকেলে লোহাগাড়া উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ শীতবস্ত্র বিতরণে আয়োজন করা হয়।

এতে সভাপতির দায়িত্ব পালন করেন লোহাগাড়া প্রেসক্লাবের এম সাইফুল্লাহ চৌধুরী। এবং সাধারণ সম্পাদক শাহাজাদা মিনহাজের পরিচালনায় শীত বস্ত্র বিতরণের প্রধান অতিথি হিসেবে দায়িত্ব পালন করেছেন লোহাগাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ সাইফুল ইসলাম।

বিশেষ অতিথির দায়িত্ব পালন করেছেন, উপজেলা কৃষি কর্মকর্তা কাজী শফিউল ইসলাম, আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ইবনে মাসুদ রানা,চট্টগ্রাম দক্ষিণ জেলা লোহাগাড়া উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি প্রফেসর হামিদুর রহমান। আরো উপস্থিত ছিলেন লোহাগাড়া প্রেসক্লাবের সদস্যবৃন্দ।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহজাদা মিনহাজ বলেন,এই কনকনে শীতে অসহায় মানুষের পাশে দাঁড়ানো তাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব মনে করেন তিনি। লোহাগাড়া প্রেসক্লাব শুধু সংবাদ পরিবেশনে সীমাবদ্ধ নয়, মানবিক কার্যক্রমের মাধ্যমে সমাজের পাশে থাকার চেষ্টা করে যাবে বলেন তিনি।

 

প্রেসক্লাবের সভাপতি এম. সাইফুল্লাহ চৌধুরী আরো বলেন,সমাজের বিত্তবান ও বিভিন্ন সামাজিক সংগঠন এগিয়ে যাওয়াটা একান্তই প্রয়োজন মনে করেন তিনি। যদি সবাই একসাথে উদ্বিগ্ন হয়, তাহলে গরিব দুঃখী অসহায় মানুষের কষ্ট অনেকটাই পরিবর্তন হবে বলে মনে করেন। ভবিষ্যতেও লোহাগাড়া প্রেসক্লাব এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার চিন্তাভাবনা করেছেন তারা।

লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, সাংবাদিকরা হচ্ছেন জাতির বিবেক তাদের এ ধরনের মানবিক উদ্যোগে উল্লাসিত হয়ে সবার প্রশংসা করেন তিনি। এবং অনুকরণীয়, হয়ে লোহাগাড়া প্রেস ক্লাবের সদস্য বৃন্দদের কে মানবিক কাজে উদ্যোগ নেওয়ায় ধন্যবাদ জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা