মহান বিজয় দিবস উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ মংলায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত
মংলা প্রতিনিধি: মুহা নাইম বিন রফিক
মহান বিজয় দিবস উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ মংলা উপজেলা ও পৌর শাখার উদ্যোগে “মুক্তিযোদ্ধা” শীর্ষক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি মংলা উপজেলার স্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মংলা উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ রেজাউল করিম মৃর্ধা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শাখার সেক্রেটারি মোহাম্মদ রফিকুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মংলা পৌর শাখার সভাপতি হাফেজ মাওলানা রেজাউল করিম সাহেব, সেক্রেটারি হাফেজ মাওলানা জাহিদুল ইসলাম সাদী সাহেব।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলনের নেতা হাফেজ মোহাম্মদ তারেক বিন সুলতান।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের মংলা উপজেলা শাখার সভাপতি ফরহাদুল ইসলাম, পৌর শাখার সহ-সভাপতি হাফেজ মোহাম্মদ শহিদুল ইসলাম শান্ত, সেক্রেটারি মোঃ আল আমিন কাজীসহ স্থানীয় নেতৃবৃন্দও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা, বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগ ও দেশের স্বাধীনতা অর্জনের গুরুত্ব তুলে ধরেন। সভা শেষে দেশের সকল বীর মুক্তিযোদ্ধাদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর সুস্থতা ও নিরাপত্তার জন্য বিশেষভাবে দোয়া করা হয়।
অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সমাপ্ত হয়।