November 13, 2026, 4:58 am
শিরোনাম :
পার্বতীপুরে প্রতিবন্ধীবান্ধব দক্ষতা উন্নয়ন বিষয়ক সেশন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে আমন ধান পাকার শুরুতেই লোকালয়ে বন্যহাতি;আতঙ্কে সীমান্ত অঞ্চলের কৃষকরা রায়গঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২০২৭ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি – একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স সুন্দরগঞ্জে মাদ্রাসার তহবিল থেকে ১ লাখ ৩০ হাজার টাকা উত্তোলন, অধ্যক্ষ-সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে

মরহুমা বেগম লুৎফোন আলতাফ স্মরণে ধানগড়ায় শীতবস্ত্র বিতরণ

মোঃ সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

মরহুমা বেগম লুৎফোন আলতাফ স্মরণে ধানগড়ায় শীতবস্ত্র বিতরণ

মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

ধানগড়া বাগানবাড়ী নিবাসী ধানগড়ার কৃতি সন্তান, সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. কে এইচ মুরাদ তাঁর মরহুম বাবা–মায়ের রূহের মাগফিরাত কামনায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন।

কম্বল বিতরণ কার্যক্রম শুরুর পূর্বে তিনি উপস্থিত সকলের নিকট তাঁর বাবা–মায়ের জন্য দোয়া কামনা করেন এবং জানান, তাঁদের স্মরণেই এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
তাঁর মা, ধানগড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষিকা মরহুমা বেগম লুৎফোন আলতাফের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে শীত নিবারণের জন্য মোট ২০০টি কম্বল অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়।
এছাড়াও তিনি দু’জন অসহায় ব্যক্তিকে আর্থিক সহায়তা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন ধানগড়া ব্লাড ডোনার সোসাইটির সাধারণ সম্পাদক শরিফ, রিফাত আহমেদ, রকি, আতিকুল, তাইম, মিঠুন এবং আরও
অনেক স্থানীয় ব্যক্তি ও এলাকাবাসী।
স্থানীয়রা ডা. কে এইচ মুরাদের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং তাঁর মরহুম বাবা–মায়ের রূহের মাগফিরাত কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা