October 1, 2026, 11:22 pm
শিরোনাম :
গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত জলঢাকায় ছাগল-ভেড়ার পিপিআর টিকাদান কর্মসূচির উদ্বোধন সোনাদিয়ার ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে সংরক্ষিত মহিলা সদস্য পদে সম্ভাব্য প্রার্থী ফাহিমা গিয়াস হাতিয়ায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সেক্রেটারির কবর জেয়ারত করেন জেলা পরিষদ প্রশাসক নীলফামারী জেলায় আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন আমাসুফ নীলফামারী জেলা কমিটি গঠন ৪৯ তম বিসিএসের গেজেটে গোপালগঞ্জে প্রার্থীর ৯ জন বাদ সোনাদিয়া ইউনিয়নে ৬ নং ওয়ার্ডে আরিফ কে মেম্বার হিসেবে দেখতে চান এলাকাবাসী গোপালগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে পূজা কমিটির সাথে আইনশৃঙ্খলা মতবিনিময় জলঢাকায় পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার ​

ভোলা জেলা পুলিশের আগস্ট-২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ইমন রহমান ভোলা জেলা প্রতিনিধি

“ভোলা জেলা পুলিশের আগস্ট-২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত”

ভোলা প্রতিবেদক

আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিঃ) ভোলা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আগস্ট/২০২৬ মাসের ‘অপরাধ পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ভোলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)। অনুষ্ঠানের শুরুতে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধ চিত্র বিস্তারিতভাবে উপস্থাপন করেন জনাব মোঃ সোহান সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)।

অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সুপার অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার, ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার, সাইবার অপরাধ নিয়ন্ত্রণ, ওয়ারেন্ট তামিল, স্পর্শকাতর মামলাসমূহের দ্রুত অগ্রগতি এবং জেলা গোয়েন্দা (ডিবি) কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় তিনি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণ ও অপরাধ দমনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ও দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন।

সভায় আগস্ট/২০২৬ মাসে পেশাগত দায়িত্ব পালনে অনন্য অবদান এবং কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ ভোলা জেলা পুলিশের বিভিন্ন ক্যাটাগরির শ্রেষ্ঠ অফিসারদের হাতে বিশেষ পুরষ্কার ও সম্মাননা তুলে দেন পুলিশ সুপার মহোদয়।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), জনাব মোঃ আহসানুজ্জামান-সহ ভোলা জেলার সকল থানার অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ, ডিআইও-১ (জেলা বিশেষ শাখা), কোর্ট পুলিশ পরিদর্শক এবং বিভিন্ন তদন্ত কেন্দ্র ও ফাঁড়ির ইনচার্জসহ ভোলা জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা