November 12, 2026, 3:27 am
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

বেলকুচিতে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ক্যাম্পেইনে হামলার অভিযোগ

মোঃ সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

বেলকুচিতে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ক্যাম্পেইনে হামলার অভিযোগ।

মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে ক্যাম্পেইন চালানোর সময় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা ও হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগীদের অভিযোগ, ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালানোর সময় স্থানীয় বিএনপি-সমর্থিত কিছু নেতাকর্মী তাদের ওপর হাত তুলে। পরে বিষয়টি নিয়ে বিচার চাইতে সিরাজগঞ্জ জেলা জাতীয় যুবশক্তির সদস্য সচিবের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বিএনপি নেতা আলিমের কাছে গেলে সেখানে আরও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

অভিযোগে বলা হয়, বিচার চাইতে গেলে সেখানে উপস্থিত ব্যক্তিরা ক্যামেরা বন্ধ করতে চাপ দেন এবং ক্যামেরা চালু রাখার কারণ জানতে চেয়ে হুমকি প্রদান করেন। একপর্যায়ে ক্যামেরা নিয়ে বাকবিতণ্ডা ও থ্রেটের ঘটনা ঘটে।
এ বিষয়ে জুলাই আন্দোলনের সামনের সারির যোদ্ধা হিসেবে পরিচিত মুসা হাসিমী
“ তার সঙ্গে এ ধরনের আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই অনেক-ই এমপি হওয়ার আগেই যদি এমন আচরণ করা হয়, তাহলে ভবিষ্যতে পরিস্থিতি কেমন হবে—সেই প্রশ্ন জনগণের কাছে থেকে যায়।”

আরও অভিযোগ উঠেছে, ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ক্যাম্পেইন করার কারণে সাইফুলের অনুসারী কয়েকজন ব্যক্তি গোলাম রাব্বিকে মারধর করে। এমনকি সরকারি কলেজে পরীক্ষা দিতে যাওয়ার সময়ও তাকে মারধর করা হয়েছে বলে জানা গেছে।
ভুক্তভোগীরা দাবি করেছেন, ক্যামেরা চালু থাকা নিয়েই মূলত হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করা হয়। বিষয়টি বর্তমানে স্থানীয়ভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

এ ঘটনায় সংশ্লিষ্টদের কাছ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা