November 12, 2026, 9:27 am
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

বুড়িমারী স্থলবন্দরে পাথরবোঝাই ট্রাক কাস্টমস নির্ধারিত এলাকার বাহিরে আসায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ, নির্বাচনে অস্থিরতার আশঙ্কা

আব্দুস সামাদ পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধিঃ

বুড়িমারী স্থলবন্দরে পাথরবোঝাই ট্রাক কাস্টমস নির্ধারিত এলাকার বাহিরে আসায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ, নির্বাচনে অস্থিরতার আশঙ্কা

আব্দুস সামাদ
পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধিঃ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে কাস্টমস নিয়ন্ত্রিত এলাকার ২/৩ কিলো বাইরে ভারত ও ভূটানের পাথরবোঝাই ট্রাক অবস্থান করাকে ঘিরে নতুন করে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে। কখনো কখনো পাথরবোঝাই ট্রাকগুলো আনলোড করতে রাতও হয়ে যায়।
স্থানীয়দের একাংশের আশঙ্কা, এসব ট্রাক ব্যবহার করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অস্থির করতে অবৈধ অস্ত্র বা সন্দেহজনক সামগ্রী প্রবেশ করানো হতে পারে।
স্থানীয় সচেতন মহল বলছে, নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ সময়ে কাস্টমস এরিয়ার বাইরে আমদানিকৃত পাথরবোঝাই ট্রাক অবস্থান করা স্বাভাবিক নয়। তাদের মতে, যথাযথ তল্লাশি ও শুল্কায়ন প্রক্রিয়ার বাইরে কোনো ট্রাক থাকলে তা নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকা হওয়ায় বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখার দাবি উঠেছে।
অন্যদিকে বুড়িমারী স্থলবন্দরে স্কানার না থাকা এবং প্রয়োজনীয় জনবলের ঘটতি থাকায় নিরাপত্তা ঝুঁকি আরও বেড়েছে।
একজন স্থানীয় বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “পাথরের ট্রাকের আড়ালে কী আসছে, তা সাধারণ মানুষের পক্ষে জানা সম্ভব নয়। নির্বাচন সামনে রেখে আমরা নিরাপত্তা নিয়ে শঙ্কিত।”
তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ধরনের অস্ত্র উদ্ধারের তথ্য পাওয়া না গেলেও ভারতীয় ও ভটানের ট্রাকে সীসা, মাদক, কসমেটিক, ঔষধ, কাপড় বিপুল পরিমানে এসকল দ্রব্য সামগ্রী একাধিকবার উদ্ধারের হয়েছে।
সোমবার ১২ জানুয়ারি সরজমিনে বুড়িমারী স্থলবন্দরে গিয়ে দেখাযায়, কাস্টমস এরিয়ার ২/৩ কিলো বাহিরে বুড়িমারী ঘুন্টি এলাকা, বুড়িমারী মেডিকেল এলাকা, শ্রীরামপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড ইসলামপুর পর্যন্ত কয়েশ পাথর ক্রাসিক সাইডে ৩০/৪০ টি ২০ থেকে ২৪ চাকার ভারতীয় পাথরবোঝাই ট্রাক। কাস্টমস নির্ধারিত সীমানার বাহিরে এসকল পাথর ক্রসিং সাইডে প্রতিনিয়ত অসংখ্য ভারতীয় পাথরবোঝাই ট্রাক কোন রকম নজরদারি ছাড়াই আনলোড হচ্ছে। কখনও কখনও এসকল ট্রাক আনলোড করতে সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে যায়।

বুড়িমারী কাস্টমসের সহকারী কমিশনার দেলোয়ার হোসেন জানান, বন্দরের নিরাপত্তা ব্যবস্থার আওতায় নিয়মিত নজরদারি ও তল্লাশি কার্যক্রম চলমান রয়েছে। তবে কাস্টমস এরিয়ার বাহিরে ভারতীয় পাথর বোঝাই ট্রাক না নেওয়ার জন্য বলা হলেও ব্যবসায়ীরা মানছেন না এবং লেবার সংকটসহ একাধিক অসুবিধার অযুহাতে ব্যবসায়ীরা পাথর আনলোড করতে করতে রাত করে ফেলছেন।

এ বিষয়ে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন জানান, আমি নতুন এসেছি বিষয়টি আমার জানানেই। “কাস্টমস এরিয়ার বাইরে ভারতীয় ট্রাক প্রবেশের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। নিরাপত্তার প্রশ্নে কোনো ধরনের শৈথিল্য বরদাশত করা হবে না।”

স্থানীয়রা দাবি করেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বুড়িমারী স্থলবন্দরে কাস্টমস, বিজিবি ও পুলিশের যৌথ নজরদারি আরও জোরদার করা প্রয়োজন। তাদের মতে, নিয়মের বাইরে কোনো কার্যক্রম নির্বাচনকালীন সময়ে বড় ধরনের অস্থিরতার কারণ হয়ে উঠতে পারে।
এ বিষয়ে প্রশাসনের দ্রুত ও স্বচ্ছ পদক্ষেপই জনমনে আস্থা ফিরিয়ে আনবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা