বান্দরবানে লামায় হাদির হত্যার প্রতিবাদে বিক্ষুব্ধ ছাত্রজনতার মিছিল ও প্রতিবাদ সভা।
ক্রাইম রিপোর্টার মোঃ আবু বক্কর সিদ্দিক বান্দরবান প্রতিনিধি।
হাদির হত্যার প্রতিবাদে বান্দরবানের লামা উপজেলায় বিক্ষুব্ধ ছাত্রজনতা এক প্রতিবাদ মিছিল ও সমাবেশের আয়োজন করে। লামা উপজেলা সর্বস্তরের বিপ্লবী জনতার আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিপুল সংখ্যক ছাত্র-জনতা অংশগ্রহণ করে।
মিছিলটি লামার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা ভারতীয় আধিপত্যবাদ ও আওয়ামী লীগের সন্ত্রাসবাদের বিরুদ্ধে নানা প্রতিবাদী স্লোগান দেন। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
মিছিল শেষে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা হাদির হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
বক্তারা বলেন, অন্যায়, দমন-পীড়ন ও সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্রসমাজ ও সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়ে রাজপথে দাঁড়াতে বাধ্য হয়েছে। তারা আরও বলেন, এ ধরনের হত্যাকাণ্ড ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত থাকবে।