November 12, 2026, 9:04 am
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

বান্দরবানের লামা থানাধীন কেয়াজুপাড়া পুলিশ ফাঁড়ি পরিদর্শনে পুলিশ সুপার

আবু বক্কর সিদ্দিক বান্দরবান

বান্দরবানের লামা থানাধীন কেয়াজুপাড়া পুলিশ ফাঁড়ি পরিদর্শনে পুলিশ সুপার,,,

ক্রাইম রিপোর্টার মোঃ আবু বক্কর সিদ্দিক বান্দরবান প্রতিনিধি,,,

বান্দরবান) প্রতিনিধিঃ
অদ্য ১৭ জানুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দে বান্দরবান পার্বত্য জেলার লামা থানাধীন কেয়াজুপাড়া পুলিশ ফাঁড়ি পরিদর্শন করেছেন, বান্দরবান, জেলার সম্মানিত ,পুলিশ সুপার জনাব মোঃ আবদুর রহমান।

পরিদর্শনকালে পুলিশ সুপার কেয়াজু পাড়া পুলিশ ফাঁড়ির সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং সেখানে কর্মরত পুলিশ সদস্যদের আবাসন ব্যবস্থা, স্বাস্থ্যসম্মত খাদ্য গ্রহণ, চিকিৎসা সুবিধা, বিশুদ্ধ পানির ব্যবহার, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ব্যক্তিগত নিরাপত্তা বিষয়ে খোঁজখবর নেন।

এসময় তিনি বিশেষভাবে রাত্রিকালীন নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে জনসচেতনতা সৃষ্টি ও জনগণকে উদ্বুদ্ধ করার বিষয়ে পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পুলিশ সুপার এবং প্রত্যেক পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা ও মানবিক আচরণ বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান।
তিনি পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে সাধারণ জনগণকে সর্বোচ্চ পুলিশি সেবা নিশ্চিত করার নির্দেশ দেন।
পরিদর্শনকালে কেয়াজুপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জসহ সংশ্লিষ্ট পুলিশ ফোর্সের সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা