November 12, 2026, 12:57 am
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

বান্দরবানের লামায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও দুর্ণীতি বিরোধী দিবস পালিত

ক্রাইম রিপোর্টার মোঃ আবু বক্কর সিদ্দিক বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের লামায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও দুর্ণীতি বিরোধী দিবস পালিত ।

ক্রাইম রিপোর্টার মোঃ আবু বক্কর সিদ্দিক বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের লামায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও অদম্য নারী সংবর্ধনা দেয়া হয়েছে। একই মঞ্চে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক দূর্ণীতি প্রতিরোধ দিবস।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় লামা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় কর্তৃক আয়োজিত উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত রোকেয়া দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন।

অনুষ্ঠানে আলোচনা করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: গোলাম মোস্তফা নাদিম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত আহমেদ, এনজেড মহিলা সমিতির নির্বাহী পরিচালক আনোয়ারা বেগম, লামা উপজেলা জামায়াতের আমির কাজী মোঃ ইব্রাহীম, পুলিশ প্রতিনিধি এসআই নওফেল।

বক্তারা বলেন, কোরআন হাদিসের আলোকে নারীদের সম্মান অধিকার সুনিশ্চিত করতে হবে। সমাজের নির্মম বাস্তবতার চিত্র হচ্ছে; যৌতুকের বলি, নারীর প্রতি সহিংস ও বঞ্ছনা। এই অবস্থা থেকে উত্তরণে নারীদের ভূমিকা মূখ্য। এবারকার প্রতিপাদ্য ছিলো “নারী ও কন্যার প্রতি সহিংসাতা বন্ধে ঔক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি”। সভায় প্রধান অতিথি বলেন, নারীর প্রতি নারীরাই বেশি দায়িত্বশীল হলে সমাজে সংসারে শান্তি থাকবে।

অনুষ্ঠানে অদম্য নারী হিসেবে তিনজনকে সম্মাননা স্মারক দেয়া হয়। এরা হচ্ছেন, মাজেদা বেগম, শরাবান তহুরা ত্রিপুরা ও উষামপ্রু মার্মানী। দিবস উপলক্ষে কন্যা শিশুরা সাইকেল শোভাযাত্রা করেন।

এর আগে সকাল সাড়ে ৯টায় আন্তর্জাতিক দুর্ণীতি বিরোধী দিবস পালিত হয়। ” দুর্ণীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যে অনুষ্ঠিত দুদকের আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল্যাহ মুহাম্মদ ইমতিয়াজ।

উপজেলা প্রশাসন ও দুর্ণীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দিবসের অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি ছিলেন, লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: গোলাম মোস্তফা নাদিম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত আহমেদ, এনজেড মহিলা সমিতির নির্বাহী পরিচালক আনোয়ারা বেগম, লামা উপজেলা জামায়াতের আমির কাজী মোঃ ইব্রাহীম, পুলিশ প্রতিনিধি এসআই নওফেল ও দুদক কমিটির সেক্রেটারী আব্দু শুক্কুর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা