August 20, 2026, 6:02 am
শিরোনাম :
নাটোরের সরকারি কর্মকর্তা  বদলি এবং বিএনপি নেতার বক্তব্য নিয়ে আলোচনা প্রবাসীর বাইক নিয়ে উধাও লালমনিরহাটের রুবেল, উদ্ধারের আশায় আদিতমারীতে ভুক্তভোগী নানা আয়োজনের মধ্য দিয়ে হাতিয়ার চরকিং ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন জলঢাকায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বোরহানউদ্দিনে ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করলেন স্বেচ্ছাসেবক দল জনগণের মতামত উপেক্ষা নয়, রায়গঞ্জ সদরে টিটিসি স্থাপনের দাবি গোপালগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার জলঢাকায় ১৩ বছরের নাবালিকার বিয়ে ঘিরে তোলপাড়: থানায় ৮ জনের বিরুদ্ধে এজাহার, বরের মার ক্ষোভ ও গ্রামের মিশ্র প্রতিক্রিয়া সাংবাদিক লুৎফর সিকদারের মায়ের ৪র্থ তম মৃত্যুবার্ষিকি আজ নূরে মদিনা মাদ্রাসায় শিক্ষককে মারধর, একাধিক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ

‘প্রশাসনিক কাজে থাকবে না কোনো রাজনৈতিক চাপ’: মাসুদ সাঈদী

শাহিন ফকির পিরোজপুর জেলা প্রতিনিধি

‘প্রশাসনিক কাজে থাকবে না কোনো রাজনৈতিক চাপ’: মাসুদ সাঈদী

‎ পিরোজপুর প্রতিনিধি :

‎​পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী বলেছেন, “প্রশাসনিক কাজে কোনো ধরনের রাজনৈতিক চাপ থাকবে না। আপনারা সম্পূর্ণ স্বাধীনভাবে এবং নির্ভয়ে কাজ করবেন।” সোমবার (২৩ ফেব্রুয়ারি)সকাল ১১.৩০ মিনিটে পিরোজপুর সদর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সদর উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজনের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‎​
‎বক্তব্যের শুরুতেই মাসুদ সাঈদী ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদ এবং ২০২৪ সালের ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানে যারা প্রাণ বিসর্জন দিয়েছেন, তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, “যাদের রক্তের বিনিময়ে আমরা এই নতুন পরিবেশ ও স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছি, তাঁদের সেই স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণ করাই আমাদের বর্তমান রাজনীতির মূল লক্ষ্য।”
‎​
‎সরকারি কর্মকর্তাদের পেশাদারিত্বের ওপর গুরুত্ব দিয়ে এমপি মাসুদ সাঈদী কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “আমার নাম ভাঙিয়ে বা আমার কোনো আত্মীয়-স্বজন পরিচয় দিয়েও যদি কেউ অনৈতিক সুবিধা বা তদবির করতে আসে, তাকে সরাসরি আইনের হাতে সোপর্দ করবেন। প্রশাসনের ওপর কোনো রাজনৈতিক প্রভাব বিস্তার করতে দেওয়া হবে না। স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে পিরোজপুরকে একটি বৈষম্যহীন জনপদ হিসেবে গড়ে তুলতে হবে।”
‎​
‎পিরোজপুর পৌরসভার নাগরিক দুর্ভোগ লাঘবে ৩৫০ কোটি টাকার একটি বিশেষ মেগা প্রজেক্ট পুনরায় চালু করার ঘোষণা দেন তিনি। তিনি জানান, এই প্রকল্পের মাধ্যমে নাজিরপুর মোড় থেকে শহরের গুরুত্বপূর্ণ সংযোগ সড়কগুলো প্রশস্ত করা হবে এবং আধুনিক ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করা হবে। এলজিইডির সঙ্গে সমন্বয় করে দ্রুতই এই কাজগুলো শুরু হবে বলে তিনি আশ্বাস দেন।

‎ তিনি আরও বলেন, “শুধু সুন্দর একাডেমিক ভবন করলেই হবে না, শিক্ষার্থীদের জন্য যুগোপযোগী ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে।” প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল ক্লাসরুম নিশ্চিত করার মাধ্যমে দেশের বিশাল জনসংখ্যাকে দক্ষ জনসম্পদে পরিণত করার পরিকল্পনার কথা জানান তিনি।
‎​
‎মাসুদ সাঈদী আরও বলেন, “বিরোধিতার খাতিরে বিরোধিতা নয়, বরং সরকারের প্রতিটি জনকল্যাণমূলক কাজে আমরা সহযোগী হিসেবে থাকবো। পিরোজপুরের সার্বিক উন্নয়নে সবার সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন।”

‎​পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মামুনুর রশীদের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হকসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা,সদর উপজেলার প্রত্যেকটি সরকারি দপ্তরের কর্মকর্তা,স্থানীয় সুধীজন ও প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

পিরোজপুর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা