পুলিশ সুপার সিরাজগঞ্জ শহর সহ বিভিন্ন থানায় রাত্রিকালীন মহড়া
মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।
পুলিশ সুপার, সিরাজগঞ্জ মহোদয়ের নির্দেশনায় সিরাজগঞ্জ শহরের বিভিন্ন এলাকা, যমুনা সেতু পশ্চিম থানা, রায়গঞ্জ, উল্লাপাড়া ও সলংগা থানা এলাকায় জেলা পুলিশের রাত্রিকালীন মহড়া পরিচালিত হয়েছে।
এছাড়াও সংশ্লিষ্ট সার্কেল অফিসারগণ নিজ নিজ থানা এলাকায় পৃথকভাবে এই মহড়ায় নেতৃত্ব প্রদান করেন।
জননিরাপত্তা নিশ্চিতকরণে নিরন্তর ছুটে চলা, সদা জাগ্রত সিরাজগঞ্জ জেলা পুলিশের এই উদ্যোগ জেলাবাসীর জানমাল রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় পরিচালিত এই রাত্রিকালীন মহড়া জনমনে স্বস্তি ও নিরাপত্তার অনুভূতি সৃষ্টি করেছে।
সিরাজগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে নিয়মিত আপডেট পেতে এবং জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য জেলা পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজ অনুসরণ করা যেতে পারে। তাৎক্ষণিক সহায়তার জন্য জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।
জননিরাপত্তায় নিয়োজিত সিরাজগঞ্জ জেলা পুলিশের এই নিরলস প্রচেষ্টা সর্বাঙ্গীণ সফল হোক—এটাই জেলাবাসীর প্রত্যাশা।