November 12, 2026, 8:43 am
শিরোনাম :
পীরগঞ্জে সেতুর অভাবে বাঁশের সাঁকোই ৩০ হাজার মানুষের ভরসা পার্বতীপুরে ঘনেশ্যামপুর কুতুব মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গাছের নিচে মিলল দুটি অবিস্ফোরিত ককটেল, উদ্ধার করল এসআরবি সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা

পিরোজপুরের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করলেন নবাগত জেলা প্রশাসক আবু সাইদ

পিরোজপুর জেলা প্রতিনিধি

পিরোজপুরের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করলেন নবাগত জেলা প্রশাসক আবু সাঈদ

পিরোজপুর জেলা প্রতিনিধি :

পিরোজপুরের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেছেন পিরোজপুরে নবাগত জেলা প্রশাসক আবু সাঈদ।

বুধবার (২৬ নভেম্বর) সকাল ১১ টায় জেলা প্রশাসকের শহীদ আব্দুর রাজ্জাক -সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক আবু সাঈদ এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিস তানজিলা কবির ত্রপা,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিস ইসরাত জাহান,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃআলাউদ্দিন ভূইয়া জনি,সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সাধারণ শাখা, শিক্ষা ও আইসিটি শাখা / শিক্ষা শাখা, রেভিনিউ মুন্সিখানা,জেনারেল সার্টিফিকেট শাখা, টিসিবি, ওমেন্স এন্ড চাইল্ড সার্পেোট কর্ণার, জেলা শিল্পকলা একাডেমি) মোঃ জাকির হোসেন।

এ সময় বক্তব্য রাখেন,
জেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক এলিজা জামান,পিরোজপুর জেলা জামায়াত ইসলামীর আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসেন ফরিদ,জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক,জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেন, আফতাব উদ্দিন কলেজের অধ্যক্ষ সহদেব চন্দ্র পাল, জেলা প্রেসক্লাব পিরোজপুরের সভাপতি এম এ জলিল, সাধারণ সম্পাদক এস এম আবু জাফর,পজিটিভ পিরোজপুর এর সভাপতি মোঃ হাবিবুর রহমান সহ জেলার বিভিন্ন গন্যমান্য ব্যক্তবর্গ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক উপস্থিত সকলের সাথে পিরোজপুরের সার্বিক বিষয় নিয়ে ব্যাপক আলোচনা করেন এবং যে সকল সমস্যা রয়েছে তা সমাধানের লক্ষ্যে ও পিরোজপুরের সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা